somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী ব্যাংকে হাত দেবে না সরকার ব্যাংক কম্পানি আইন মন্ত্রিসভায় অনুমোদন

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে হস্তক্ষেপ করবে না সরকার। ব্যাংকটিকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে। তবে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে সরকার। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে 'ব্যাংক কম্পানি (সংশোধন) আইন, ২০১৩' নীতিগত অনুমোদন দেওয়ার সময় এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকে 'ব্যাংক কম্পানি (সংশোধন) আইন, ২০১৩' সংশোধনের প্রস্তাব উপস্থাপন করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বৈঠক সূত্রে জানায়, এ সময় কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইসলামী ব্যাংকের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এ অবস্থায় একজন সিনিয়র মন্ত্রী ইসলামী ব্যাংক যেসব সুযোগ-সুবিধা ভোগ করছে, তা রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের জন্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন। সব ব্যাংকের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকলেই সুষ্ঠু ব্যাংকিং খাত গড়ে উঠব বলে তিনি মত প্রকাশ করেন। বর্তমানে ইসলামী ব্যাংকে ২০ জন পরিচালক রয়েছেন। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর জন্যও প্রস্তাবিত সংশোধনী আইনে সমানসংখ্যক পরিচালকের বিধান রাখা হচ্ছে।

সংশোধনীতে ব্যাংক কম্পানি আইনের খসড়া অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকসহ সব বেসরকারি বাণিজ্যিক বাংকের পরিচালনা পর্ষদে একজন পরিচালক (তিন বছর মেয়াদে) টানা দুই বারের বেশি পরিচালক থাকতে পারবেন না। এ ক্ষেত্রে দুইবারের পর তাঁকে আবশ্যিক অবসর নিতে হবে। তবে এ সময় তিনি অন্য ব্যাংকের পরিচালক হতে পারবেন। পরিচালনা পরিষদে এক-তৃতীয়াশ স্বতন্ত্র পরিচালক থাকবেন। এক পরিবার থেকে একজনের বেশি এক ব্যাংকে পরিচালক থাকতে পারবেন না। তবে একই পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন ব্যাংকে পরিচালক থাকতে কোনো বাধা নেই। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আগে একটি ব্যাংক তার দায়ের ১০ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারত না। সংশোধনীতে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব হচ্ছে, একটি ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। মূলধন বলতে ব্যাংকের পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, বিধিবদ্ধ মুদ্রার মজুদ ও খুচরা আয়কে (রিটেইল আর্নিং) বোঝায়। বর্তমানে যে ব্যাংকের বিনিয়োগ ২৫ শতাংশের বেশি রয়েছে, আইন পাস হলে তাদের বিনিয়োগ এই সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।
আগে কোনো ব্যাংকের পরিচালক, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের ছিল না। সংশোধনীতে এ ক্ষমতা রাখার প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত কেবল এমডিকে অপসারণের ক্ষমতা রাখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

এ ছাড়া আগে কেবল এমডির নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদন নিতে হতো। কিন্তু সংশোধনীতে এমডির অধস্তন আরো দুজন কর্মকর্তা নিয়োগের বিষয়েও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ছাড়া গ্রাহক স্বার্থ-সংশ্লিষ্ট কিছু বিষয়েও সংশোধনী হতে যাচ্ছে ব্যাংক কম্পানি আইনে। এতে গ্রাহকদের দাবিহীন আমানতের মেয়াদ আগে ছিল ১০ বছর। এটাকে বাড়িয়ে ১৫ বছর করার প্রস্তাব করেছে কেন্দ্রীয় ব্যাংক। তা ছাড়া হিসাব খোলা বা স্থায়ী আমনত রাখার ক্ষেত্রে আগে যেখানে একজনের বেশি নমিনি থাকত না, এখন সেখানে একাধিক নমিনি রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ব্যাংক কম্পানি আইনের সংশোধনীতে প্রচলিত ধারার ব্যাংকে ইসলামী ব্যাংকিং করার বিধান না রাখার প্রস্তাব করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে প্রচলিত ধারার ব্যাংক ইসলামী উইং পরিচালনা করতে পারবে না। কোনো ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চাইলে তাকে পূর্ণাঙ্গভাবে ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরিত হতে হবে।
মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, 'আগে কেবল ব্যাংক কর্মকর্তাকেই শাস্তির আওতায় আনা হতো। আইন সংশোধন হলে এখন কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যাংককেও শাস্তির আওতায় আনা যাবে। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যাংককে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হচ্ছে।'
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×