somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দৃশ্য ও একটি গল্প (১৮+ হয়তে পারে নাও হয়তে পারে)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়তো একটি মুভি দেখছেন, মুভি দেখার সময় এমন কি মনে হয়না মুভিটির একটি দৃশ্য আপনি অন্য কোন মুভিগুলোতে দেখেছেন?? হয়তো মুভিটির গল্পের অনেক মিল আছে আগের কোন মুভির সাথে?? হয়। কিন্তু কিছু দৃশ্য/ গল্প এতবার দেখানো হয় যে যা পরবর্তীতে আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। মনে হয়, মুভির ডিরেক্টরকে ধইরা কিছু উপদেশমুলুক লেকচার শুনাই দি।

দৃশ্যঃ ১

মুভির এক পর্যায়ে নায়ক -নায়িকা এখন আবেগময় সময় পার করছেন। নায়ক নায়কা অন্তিম মুহূর্তে (আহ! ভাববেন না, উনারা ইহলোক ত্যাগ করতেছেন বা অন্তিম শয্যাই শায়িত :P )। তাদের শ্বাস- প্রশ্বাস একে অপরের কাছে গাড় থেকে গাড়তেরো হচ্ছে। মনে হচ্ছে এখনি তাদের রস-পূর্ণ ঠুট দুটি একত্রে মিলিত হবে, ভেঙ্গে দিবে সকল বাধা, তারা মেতে উঠবে আদিম খেলায়। জি যা ভাবছেন তাই... স্পর্শ কাতর ঠুট দুটি খুব কাছাকাছি চলে এসেছে... খুব কাছাকাছি ... চোখ দুটি বন্ধ হয়ে আসছে..... এখনিই হবে... হচ্ছে... হচ্ছে... তখনিই...... ক্রিং ... ক্রিং... ক্রিং... ক্রিং ...... শব্দে মোবাইল টা বেজে উঠলো। নাহ!! আর হলনা, ঠুট দুটির মিলিত হওয়া, হলনা দুইজন নরনারীর আদিম খেলায় মেতে উঠা। এইটা কিছু হইলো ??????????

হ্যাঁ, এমনটাই হয় অধিকাংশ মুভিগুলোতে, হলিউড বলেন, বলিউড বলেন, বলেন কোরিয়ান বা অন্যদেশের কোন মুভি (বাংলাদেশ??? নাই বললাম ;) ) ... সব জায়গায় এই একটা মুহূর্তের এই মিলটুকু পাবেন। এমনও হয়, তাদের ঠুট দুটির মিলিত হয়ছে কিন্তু ক্রিং ... ক্রিং শব্দে ওদের থামতে হয়।

সেই অনেক আগের মুভি থেকে শুরু করে এখনকার মুভিগুলোতে এই সিনটা দেখা যায়। আমার কাছে এই সিনটা বার বার দেখতে খুব বিরক্ত লাগে।

বলিইইই ওই বেটা ডিরেক্টর!!! আপনি কি ওই সিনটা ছাড়া আর কিছু দেখাইতে পারেন না?? আপনার মাথায় এতো আইডিয়া থাকে আর ওই সেম আইডিয়া কিসের জন্য বার বার দেখান??? বোরিং লাগে না????

জানি না আপনাদের কেমন লাগে?? কিছুক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম দেখা যায়, ব্যতিক্রম হলে ভালো লাগে।



গল্পঃ ১

এক দল ছেলেমেয়ে কোথাও পিকনিক করতে যাচ্ছে। খুব খুশির আমেজ সবার মাঝে... তারা এমন এক জায়গায় গেল যেখান থেকে শুরু হল কিছু ভৌতিক কর্ম কাণ্ড। প্রথমে একজন মরবে, তারপর আর একজন মরবে লাস্টে একজন বয় ফ্রেন্ড- গার্ল ফ্রেন্ড বেঁচে যাবে অথবা তাদের একজন বাঁচবে ... সাথে থাকবে কিছু যৌন আবেদন জাগানো কিছু সিন। কাহিনী খতম

এই হল হরর মুভি... হলিউড বলেন, বলিউড বলেন, কলকাতার বাংলা বলেন...এমন একই কাহানি বেশী দেখতে পাবেন। হয়তো পুরান বোতলে নতুন মদ ঢালার চেষ্টা করে একটু -আধটু পরিবর্তন করেন আমাদের এই হরর মুভির ডিরেক্টররা!!!
জানিনা আপনাদের কেমন লাগে আমার কিন্তু চরম বিরক্ত লাগে।



আরও কিছু বলার ছিল কিন্তু রমজানের দিনে আর কথা বাড়ালাম না :) ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ঈদে বেশী বেশী করে খাবেন। অগ্রিম ঈদ মুবারক।



~~~আসসালামু আলাইকুম ~~~
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×