somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মেয়ে, একজন সন্ত্রাসী ও আমার ফেসবুকীয় ভালবাসা

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সাথে একটা মেয়ের ফেসবুকে ফ্রেন্ডশীপ হয়। মেয়ে দেখতে ভালোই। আমি তাকে বলেছিলাম, আমি ফেসবুকের প্রেম বিশ্বাসী না। প্রেম জাতীয় কোন কিছুতেই আমার আগ্রহ একদম নেই। হয়তো ভাললাগা থাকতে পারে, প্রেম/ভালবাশার শুরু বিয়ের পরে, আগে কখনোই নয়। যায় হোক, মেয়েটি আমার সাথে অনেক কিছু শেয়ার করতো। ভাল লাগা- মন্দ লাগা। আমাদের দুজনের মধ্যে পারস্পরিক ভাললাগা কাজ করতেছে দুইজনেই সেটা বুঝতে পারি।

ভাল-লাগা থেকে ভালবাসা হবে আর ভিলেনের আগমন হবে না তা কি হয়? সুতরাং যথারীতি ভিলেনের আগমন। মেয়েটি আমাকে আগে বলেছিল ছেলেটি জাস্ট তার বেস্ট ফ্রেন্ড। পরে বলল সে ছেলেটিকে ভালবাসে জীবনের চাইতেও, ছেলেটিকে যদিও দেখে নাই, ফেসবুকে পরিচয়। ছেলেটি লন্ডনে থাকতো ওখান থেকে পুলিশের দৌড়ানি খেয়ে জার্মানি আছে এখন। ছেলেটি মার্ডার/ না কি যেন করেছিল আমি সিউর না কিন্তু ছেলেটি ভাল বন্দুক চালাইতে পারে। (তথ্য সত্য)

যায় হোক, ছেলেটি মেয়েটিকে শাসায় যে আমাকে ছেড়ে দেবার জন্য, হেন তেন। আমি চুপ ছিলাম। কারন, কেউ আমাকে ভালো না বাসলে আমি তো আর জোর করে ভালবাসা আদায় করবো না!! এইটা পুরো আপেক্ষিক ব্যাপার।

তাছাড়া মেয়েটি ছেলেটির কথা শুনবে কেন? যদি ছেলেটির প্রতি মেয়েটি মেয়েটি দুর্বল না হত। মেয়েটি যখন বলল, সে ওই সন্ত্রাসীকে ভালবাসে তখন আমি মেয়েটিকে সিনেমার স্টাইলে বললাম, আমি তোমাকে সারাজীবন সুখী দেখতে চাই। ওই ছেলের সাথে তুমি যদি সুখী হও তাহলে তাকে নিয়েই স্বপ্ন দেখ। ইনশাল্লাহ, তোমার স্বপ্ন একদিন সত্যি হবে :) (মনে মনে খুব কষ্ট পাইছিলাম, একটু কান্নাও পাইছিল কিন্তু কি আর করা? যখন সন্ত্রাসীর লাথি খাবে তখন বুঝবে। সন্ত্রাসীদের মা-বোন-ভাই পরিচয় আছে নাকি। মদ খাওয়া তো ওদের নেশা। ওহ! বলতে ভুলেই গেছিলাম ছেলেটির প্রোফাইল পিকচারে মদের বোতল নিয়ে ঢং করে পিক দিছে এবং আরেকটা পিক এ ছেলেটি প্লেবয় লোগো সম্বলিত পিকও দিছে ) সবচেয়ে মজার কথা হল, ছেলেটি প্লেবয় মেয়েটি জানতো কারন ছেলেটি মেয়েটির বান্ধবীদের প্রপোজ করছে। :#) ছেলেটি মেয়েটিকে বলে যে, আমি তোমাকে সারাজীবন ভালবাসে যেতে চাই, কাছে পেতে চাই, কিন্তু আমি তোমাকে বিয়া করবার পারুম না কারন আমার জীবন আমার হাতে নেই। ব্লা... ব্লা... ইত্যাদি রোমান্টিক রোমান্টিক সব কথা-বাত্রা (আমার কাছে ওইগুলা মহাকাশীয় কথা-বাত্রা মনে হয়...)

মেয়েটিকে কিন্তু আমাকে ভালোই বুঝতে পারতো। কেন পারতো সেটা আমার কাছে রহস্যই থেকে গেল। মেয়েটির পরিবার সম্পর্কে আমি অনেক কিছুই জানতে পারি তার কাছ থেকে, মেয়েটিকে আমি খুব রেস্পেক্টও করতাম।

একদিন দেখি কি, মেয়েটি আমাকে আবোলতাবোল ম্যাসেজ পাঠাচ্ছে পরে জানলাম ওর (জামাই --> মেয়েটি ছেলেটিকে জামাই বলে) ওর অ্যাকাউন্ট হ্যাক করছে। মেয়েটির সব ফ্যামিলি পিকচার নিয়ে ফেললো এবং বলল সব পিক নাকি ইন্টারনেটে পাবলিশ করে দিবে। আর আমি যদি ছেলেটির অ্যাকাউন্ট হ্যাক করি তাহলে ছেলেটি আমাকে মেরে ফেলবে (মেয়েটির ভাষ্য)

আমাকে ছেলেটি এইসব কিছু বলেনি, জাস্ট বলেছে যদি পারি যেন আমি ওর অ্যাকাউন্ট হ্যাক করি। যায় হোক, মেয়েটি আবার আরেকটা অ্যাকাউন্ট করলো এবং আমাকে ও তার অন্য ফ্রেন্ডদের অ্যাড করলো। মেয়েটি আমাকে বলে ওর ফ্রেন্ডরা নাকি সিঙ্গেল হয়ে যায় (রিলেশন ভেঙ্গে যায়) যদি ওর সাথে কথা বলে। আমি বললাম, বাহ!! তোমার তো জাদু আছে... আরও অনেক কিছু বলছিলাম ;) B-))



কিছুদিন পর মেয়েটা আমাকে বলতে থাকে "আই মিসিং হিম" মানে সে ওই ছেলেরে মিস করতেছে। ভালো তো... ভালো না... কোথাও যেন পড়েছিলাম, মেয়েরা খারাপ ছেলের প্রতি আকৃস্ট হয়!! যাক, ওইটা প্রমান পাইলাম হাতে নাতে...

কিছুদিন পর মেয়েটি আমাকে কিছু না বলে ব্লক করে কোন কারন ছাড়া। পরে জানলাম, মেয়েটি ওই ছেলেটির সাথে আবার ডুবে ডুবে জল খাচ্ছে। আমি মেয়েটারে রেস্পেক্ট করতাম কিন্তু ব্লক খাবার পর মনে হল মেয়েটার মানসিক সমস্যা আছে। রেস্পেক্ট তো আর নেই বলা চলে। যদিও আমারে আনব্লক করছে কিছুদিন পরে কিন্তু আমি মাইয়াটারে একটা কল ও দিই নাই, ম্যাসেজ ও দিই নাই, জানার চেস্টাও করি নাই। তখন থেকে মনে হয়তেছে আপদ বিদায় হয়ছে। কেন মনে হয়তেছে আমি নিজেও জানি না।

কাল দেখলাম, মেয়েটি তার অন্য একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইছে। এখনও একসেপ্ট করি নাই। বুঝতেছি না করবো কিনা???
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×