somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিম্নমধ্যবিত্ত

১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত বারোটার মতো বাজে...লোকাল বাসে বাড়ি ফিরছি...ভাঙা কাচ দিয়ে হু হু করে ঠাণ্ডা হাওয়া ঢুুকছে... সেই হাওয়া থেকে বাঁচতে একটু বাঁকা হয়ে বসে আছি...বাস মোটামুটি ফাঁকাই বলা চলে...
কণ্ডাক্টর এসে ভাড়া চাইতেই পেছনের সীটের যাত্রী তার হাতে দশ টাকা গুজে দিয়ে বললাে ‘টঙ্গী’...কণ্ডাক্টর মুখ কুঁচকে বললো, আরো পাঁচ টাকা দাও...এবার যাত্রী মুখ খুলল, ’মামু রিকশা চালাই...আল্লাহর ত্রিশটা দিনইতো আইতে হয়’...কণ্ডাক্টর কিছু না বলেই কি যেনো গজগজ করতে করতে সামনের দিকে চলে গেলো....
শুনতে পেলাম এবার তার পাশের যাত্রী ওই রিকশাচালককে জিজ্ঞাস করছে ‘ভাই আপনি রিকশা চালান? দৈনিক কতো টাকা কামান?’...
-রিকাশা চালাই। মনে করেন আইজকা হাফ বেলা চালাইছি...রিকশার জমা দিছি ৬০ টাকা...নাস্তা করছি ৮০ টাকা আর এখন বাসওয়ালারে দিলাম ১০ টাকা...পকেটে এখন গোনা ৬৯০ টাকা আছে...যদি ৪ টার থেইক্যা না চালাইয়া ২ টার থেইক্যা চালাইতাম তাইলে ৯০০ টাকা বেতন টিকান যাইতো...আমি পেছনের যাত্রীর মুখ না দেখেও ঠিক আন্দাজ করতে পারি টাকার অঙ্ক শুনে তিনি বেশ অবাক হয়েছেন...
এবার লোকটা নিজেই বলে, হুমম আমি আরো একদিন এক জনরে জিগাইছিলাম সেও একই রকম টাকা কইছে...আসলে কি জানেন ভাই, সবচেয়ে কষ্ট আছে নিম্নমধ্যবিত্তরা...আমরা সম্মানের ভয়ে না পারি রিকশা চালাইতে না পারি চলতে...রিকশা চালাইলে মানুষে বলবে, অমুকের ছেলে রিকশা চালাচ্ছে....
আসলেই এই শহরে অসংখ্য নিম্নমধ্যবিত্ত পরিবার আছে যাদের প্রতিটি পয়সা খরচ করতে হয় টিপে টিপে...সম্মানের ভয়ে এরা না খেয়ে থাকলেও কাউকে মুখে ফুটে কিছু বলতে পারে না...হাত পেতে চাইতে পারে না...
এরা প্রতিদিন সোডা দিয়ে ধোওয়া পরিষ্কার কাপড় পরে চাকরিতে যায়...আর লাঞ্চ টাইমে অফিসের নীচের দোকান থেকে একটা বনরুটি আর কলা কিনে এক গ্লাস পানি দিয়ে গিলে খায়...খুব পরিচিত কেউ এ সময়টায় তাকে দেখে ফেললে বেশ হাসি হাসি মুখ করে বলে, দুপুর বেলা ভাতটা একেবারে সহ্য হয় না...তাই রুটিই...এরা পাড়ার বাকির দোকানটাকে এড়িয়ে সুকৌশলে বাসায় ঢোকার সবগুলো পথ চেনে...তবুও বেশিদিন শেষ রক্ষা হয় না...
বাচ্চার অসুখ হলে এরাই সরকারি হাসপাতালের আউটডোরে রোগীদের দীর্ঘলাইনে বসে থাকে আর বউকে আশ্বস্ত করে এই বলে, ‘শোনো সময় বেশি লাগলেও এখানে চিকিৎসাটা হয় ভালো’...এদের এমন হাজারটা ভালো থাকার অভিনয়ের নমুনা আমি বলে দিতে পারি এক নিমিষেই...
লোকটার কথাটা শুনে একবার ভাবলাম মাথা ঘুরিয়ে লোকটার মুখটা দেখি পরক্ষনেই ভাবলাম থাক লোকটা যদি লজ্জা পায়...এর চেয়ে এসব মানুষের কথা ভেবে কিছুক্ষন মন খারাপ করে বসে থাকা যাক...
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???

লিখেছেন লিংকন বাবু০০৭, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???

ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খাবেন সবাই সমকামী হয়ে যাবেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

×