প্রথম আশঙ্কাটাই সত্যি হলো...সাংসদপুত্রকে বাঁচিয়ে পুলিশ প্রতিবেদন দিয়েছে...গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটন সড়কে গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহতের অভিযোগে গ্রেপ্তার সাংসদপুত্র বখতিয়ার আলম রনির গুলিতেই হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলাটির তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানালেও আদালতে জমা দেওয়া প্রতিবেদনে তা লিখেননি...
মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান গণমাধ্যমককে জানিয়েছেন, 'এই হত্যাকাণ্ড এবং গুলি সম্পর্কে বখতিয়ার রনির কাছে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে গোয়েন্দা পুলিশ রিমান্ড ফেরত প্রতিবেদনে দাবি করেছেন। তবে সাংসদপুত্র বখতিয়ার এই হত্যা করেছে বা তার গুলিতে দুইজন নিহত হয়েছেন এমনটি তার প্রতিবেদনে উল্লেখ করেননি।' এছাড়া তদন্ত কর্মকর্তা মুখ্য মহানগর হাকিম আদালতে আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়ার জন্যও কোনো আবেদন করেননি।
আমি আইনকানুনের মারপ্যাঁচ একেবারেই বুঝি না...তবে মোটা মাথায় এটুকুই বুঝতে পারছি গ্রেপ্তার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে অভিযোগের হাত থেকে রেহাই দেয়ার একটি চিকন চেষ্টা শুরু হয়েছে বরাবরের মতাে...
হতাশাবাদী মানুষের দলেতো আমি নই...তাই বিশ্বাস করি প্রভাবশালী পরিবারের সন্তান বলেই রণি পার পেয়ে যাবে এমনটি হবে না...কিছুতেই হবে না...'আইন তার নিজস্ব গতিতে চলে' এখানে সরকারের কিছুই করবার নেই-এই টাইপের বুলি আওড়িয়ে শাক দিয়ে মাছ ঢেকে মহামান্যরা দায় এড়িয়ে যাবেন না...
আর যদি আমাদের সব আশঙ্কাই সত্যি হয় তাহলে আমাদের আর আপনাদের সঙ্গে পাবেন না...সত্যি বলছি পাবেন না...
বি:দ্র: আমাদের মতো ফক্কিনীদের পাশে না পেলেও মহামান্যদের হিন্দি চুলের কোন ক্ষতি হবে না জেনেও হুমকি দিচ্ছি কারণ...থাক কারণটা অন্য আরেকদিন বলবো...দেখি আগে কী হয়...জয় বাংলা...
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




