বিষয়টাকে হয়তো অনেকে আওয়ামী চামচামি বলতে পারেন...কিন্তু আমি বিষয়টা ওইভাবে দেখি না...একদা শেখ মুজিবুর রহমানকে সাধারণ মানুষ সম্মান জানিয়ে শেখ সাহেব বলতেন...
এরপর তার অবদান, কীর্তি এসবের পর্যাপ্ত প্রচারণার পর এ দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বিত্তহীন মানুষেরা তাকে বঙ্গবন্ধু হিসেবেই মেনে নিয়েছে...স্বাভাবিক আলাপচারিতার সময়েও এখন তারা শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' নামেই ডাকেন...
তবে উঁচুতলার মানুষের কথা আলাদা...তাদের কাছে এখনও তিনি শেখ সাহেব...পরশুদিন ইন্ডিপেনডেন্ট টিভিতে দেশের একজন স্বনামধন্য মুক্তিযুদ্ধ গবেষকের সাক্ষাৎকার চােখে পড়লো...খুব বড় মাপের মানুষ...শুনেছি মুক্তিযোদ্ধাও তিনি...উঁচুতলার ভাল মানুষের তালিকায় নামধাম রয়েছে তার...
সাক্ষাৎকারে তিনি বঙ্গবন্ধুকে শেখ সাহেব-শেখ সাহেব বলছিলেন...আমি মধ্যবিত্ততো তাই নামটা কানে বাজলো...অবশ্য মন থেকে কোনকিছু বিশ্বাস না করলে মুখ দিয়ে তা না বলাই ভালো...আরো ভালো এই মানুষটিকে নিয়ে তার কাছে কিছু জানতে না চাওয়া...যদিও শুনেছি তিনি বঙ্গবন্ধুকে নিয়েই বই লিখেছেন :-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

