somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচ্চা চাকরগুলোর বোঝার ওজন কমছে...

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশুদের স্কুল ব্যাগের ওজন নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট...স্কুল শিশুদের ব্যাগ বহনে আইন, নীতিমালা বা বিধিমালা প্রণয়নে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট...

এইডা একটা কামের কাম হইছে...২৫ কেজি দেহে ২৬ কেজি ওজনের ভারী স্কুলব্যাগটা টানতে টানতে শিশুটির যে শৈশব চাপা পড়ে গেলো তা মহামান্য আদালত একটু দেরীতে হলেও যে উপলদ্ধি করতে পরেছেন তার জন্য সাধুবাদ জানিয়ে মহাশয়কে আর খাটো করতে চাইনা...

তবে এ স্কুল ব্যাগের ওজন সম্র্পকিত বিধিমালা কার্যকর হলে স্কুল শিক্ষার্থীদের চেয়েও অনেক বেশি উপকৃত হবে আমাদের নধর দেহের হৃষ্টপুষ্ট বাচ্চাদের জন্য রাখা ‘বাচ্চ‍া চাকরগুলো’...বাচ্চা চাকর শব্দটা শুনে কেউ অাবার অাঁতকে উঠবেন না যেনো...ইচ্ছে করেই ওরকম নিষ্ঠুর ভাষায় খুব ভালো খেতে না পাওয়া বাসার কাজের ছেলে ঘুরিয়ে বললে গৃহকর্মে সহয়তাকারী শিশুগুলোকে সম্বোধন করলাম (ওদের উপর আমার ভীষন রাগ কীনা তাই)...

ঢাকার শহরের খুব পরিচিত দৃশ্য স্কুলের ড্রেস পরা নধরকান্তি ছোট বাবু লাইট ওয়েট পানির ফ্লাস্ক হাতে গটগট করে হেঁটে চলছেন...তার পেছনে প্রায় তার সমবয়েসী রোগাপটকা কালো রঙ্গের একটা ফকিন্নীর বাচ্চা তার ভারী ব্যাগ নিয়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে চলছে...তারও পেছনে শক্ত মুখে নধরের মা হেঁটে আসছেন...তিনি আজ খুব রেগে আছেন কারন ওই সামনের ফক্কিনীর বাচ্চাটা ঠিক বাবুর স্কুল টাইমেই বাথরুমে ঢুুকে দুমিনিট লেটে বেরিয়েছে...আজ যদি সোনা ব‍াবুর ইশকুল লেট হয় তবে আজ বাসায় গিয়ে ওর হাড়মাংস উনি এক করে ছাড়বেন ইনশাল্লাহ...

তো স্কুল ব্যাগের ওজন নিয়ে নীতিমালা হলে আর কিছু না হোক আমাদের সাহেবসুবোদের বাচ্চাদের সঙ্গে ওই রোগাপটকা বাচ্চা চাকরগুলো তো একটু হলেও তো রেহাই পাবে...আর গুল্লি মারেন ওইসব ফক্কিন্নীর বাচ্চাদের শৈশবের বিষয়টা...ওদের জন্ম নেয়াটাই আজন্ম পাপের তালিকায়...
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×