somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনে কি ব্লাগার??? :-B

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে ঢুকতেই দারুণ উত্তেজিত ভঙ্গিতে এক সহকর্মী কাম ছোটভাই জিজ্ঞেস করলো, ভাই আপেনে কি ব্লগার??? আমি একটু চিন্তা কইরা কইলাম, নাতো! কেন? সে হতাশ ভঙ্গিতে কইলো, নাহ তাইলে হইলো না। এরপর আমাকে আজকের পত্রিকা দেখিয়ে বললো, এই যে দেহেন কি লেখছে...আমি দেখলাম শিরোনামটা, ‘বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র’...ইস্ কী দারুণ একটা সুযোগ মিস হয়ে গেলো...

কিছুদিন আগেও অনেক সেমি ধর্মপ্রাণ মুসলমানকে দেখেছি, খ্রিষ্টান সেজে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে...বাইবেলও মুখস্থ করতেও দেখেছি...আর নিজের বোনকে বউ বানিয়ে আমেরিকায় নেয়া এ্যাতো পানিভাত কাহিনী...

সে তুলনায় ব্লাগার হওয়া অনেক সহজ...এখন নিশ্চয়ই অনেকে, ‘এই মুসলিম বোনটির জন্য কয়টি লাইক ছবি ছেড়ে, এর ওর লেখা কপি পেস্ট করে ব্লগার সাজার চেষ্টা করবেন’...আর যেসব ভাইয়েরা এখনও হুঁশে আসেন নাই তাদের জন্য আমার একটা পুরান লেখা...ভাই সুযোগ কিন্তু যায়...:-)

“ বুঝলেনতো ভাবী আমি তো খুব ভয়ে থাকি...আমার ওতো ফেসবুকে দারুণ অ্যাক্টিভ...সেদিনও দেখলাম কী জানি একটা শেয়ার দিলাে...আমিতো কালকে ওকে মাথার দিব্যি দিছি, প্লিজ তুমি ওসব লেখো না...

নিজের স্বামী বা প্রেমিককে ব্লগার প্রমান করা হাল ফ্যাশন...নিজের স্বজন বা নিজেকে নিয়ে মুখে শঙ্কাভাব ফুটিয়ে বেশ গর্বভরে এ টাইপের কথা বলে অনেকেই এখন বেশ আনন্দ পান...তবে আদতে খোঁজখবর করলে দেখা যাবে, ভদ্রলোক এর ওর প্রতিবাদী স্ট্যাটাসে দুই এক পিস লাইক বা শেয়ার ছাড়া আর কোন কর্মকাণ্ডেই নেই...

বাজারে গুজব রয়েছে নিজেকে ব্লগার প্রমান করতে পারলে নাকি পশ্চিমের ভিসা পানিভাত...এখনকার ব্লগাররা নাকি সবাই ইউরোপ-আম্রিকার ভিসা নিয়ে বসে রয়েছেন (গুজবটি সত্যি হলে আর কিছু না হােক নিরীহ মানুষগুলোর এই করুণ পরিনতি হতো না। আর সত্যিকারের মুক্তমনা লেখকদেরও এরকম ভয়ে ভয়ে চলাফেরা করা লাগতো না)।

তবে যতো যাই হোক এটা সত্যি তথ্যপ্রযুক্তির ৫৭ ধারা আর কোপাকুপির হাওয়া ঢুকে গেছে বাসাবাড়িতেও...সারাদিন ফেবুতে বান্ধবীদের সঙ্গে চ্যাট নিয়ে ব্যস্ত পুংটা পোলার মায়েও এখন পোলারে ডাইকা কোমল স্বরে কয়, 'তুই আমার মাথা খাস বাবা। কসম কাইটা ক ফেসবুকে কিছু লিখবি না'...আর পােলায় মনে মনে কয়, ক্যামনে কি!!!“
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×