somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু ভালোলাগার রবীন্দ্রসঙ্গীত: আকুতি স্রষ্টা ও সৃষ্টি উভয়ের প্রতি

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটুও অবাক হবনা যদি দেখি একটি রবীন্দ্রসঙ্গীতের প্রথম পংক্তি (ধরুন: এই করেছ ভাল, নিঠুর হে.. এই করেছ ভাল) দিয়ে এক প্রেমিক তার প্রেমিকার প্রতি খুব কষ্ট নিয়ে সুইসাইড নোট শুরু করেছে, আবার সেই একই পংক্তি আকুল করেছে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনারত এক ভক্তকে। আমরা জানি, রবীন্দ্রসঙ্গীতে বিভিন্ন পর্যায়ের সঙ্গীত রয়েছে। পূজা পর্যায় (স্রষ্টার প্রতি নিবেদন) , প্রকৃতি পর্যায় (প্রকৃতির প্রতি নিবেদন), প্রেম পর্যায় (সৃষ্টির প্রতি নিবেদন, যাকে আমরা প্রিয়তম বা প্রিয়তমা'র প্রতি নিবেদনও বলে থাকি) ইত্যাদি বিভাগ রয়েছে। মজার বিষয় হল, এই পর্যায় বিভাগ কোন শৃঙ্খলিত নিয়মকানুনে আবদ্ধ নয়। পূজা পর্যায়ের গানেও একজন শ্রোতা ডুবে যেতে পারে প্রেমের গহীন জগতে, হতে পারে সে প্রেম মানব-মানবী প্রেম। 'দাদার কীর্তী' নামক একটি ছবিতে হেমন্তের গাওয়া অসাধারন এরকম দুটি গান যা পূজা পর্যায়ের হলেও আমাদের মত জাগতিক প্রেমের মনকে দোলা দেয় আমাদেরই অগোচরে।
প্রথম গান:
এই করেছ ভালো, নিঠুর,
এই করেছ ভালো।
এমনি করে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো।
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে,
আমার এ দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো।
যখন থাকে অচেতনে
এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব
সেই তো পুরস্কার।
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে,
বজ্রে তোলো আগুন করে
আমার যত কালো।
লিংক: https://www.youtube.com/watch?v=y3eszVfp-aA

দ্বিতীয় গান:
চরণ ধরিতে দিও গো আমারে,
নিও না নিও না সরায়ে।
জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে,
বক্ষে ধরিবো জড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে।।

স্খলিত-শিথিল কামনারও ভার,
বহিয়া বহিয়া ফিরি কত আর
নিজ হাতে তুমি গেঁথে নিও হার,
ফেলো না আমারে ছড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে।।

চিরপিপাসিত বাসনা বেদনা,
বাঁচাও তাহারে মারিয়া।
শেষ হয় যেন, হয় সে বিজয়ী,
তোমারই কাছেতে হারিয়া।

বিকায়ে বিকায়ে দিনো আপনারে,
পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে।
তোমারই করিয়া নিও গো আমারে,
বরণেরও মালা পরায়ে।

চরণ ধরিতে দিও গো আমারে,
নিও না নিও না সরায়ে।।
জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে,
বক্ষে ধরিবো জড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে।।
লিংক: https://www.youtube.com/watch?v=p8teED6n23k

ভালোলাগার আরও দু'টি রবীন্দ্রসঙ্গীত:
১.
ইন্দ্রানী সেন ও শ্রাবনী সেন দুজনেই ভালো গেয়েছে গানটা।
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
https://www.youtube.com/watch?v=OvPgX4CYd6o
২.
সুমনের কন্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনে আমি যারপরনাই বিমোহিত হয়েছি।
তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা...
https://www.youtube.com/watch?v=Li6cujBGpEo

আনন্দধারা বহিছে ভূবনে....
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×