কুমিল্লায় স্ত্রী’র যৌতুক মামলায় জনকণ্ঠের সাংবাদিক কারাগারে
১৯ শে নভেম্বর, ২০১২ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জনকণ্ঠের সাংবাদিক কারাগারে
কুমিল্লা / ১৯ নভেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)———-
কুমিল্লায় যৌতুক আইনে স্ত্রীর দায়েরকৃত মামলায় দৈনিক জনকণ্ঠের কুমিল্লা নিজস্ব সংবাদদাতা মো: শাকিল মোল্লার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার কুমিল্লার ২ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা আক্তার শাকিল মোল্লার স্ত্রী হেপী আক্তারের দায়ের করা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার হেপী আক্তারের সাথে তিতাস উপজেলার কাউরিয়ার চর গ্রামের মৃত মোস্তফা মোল্লার ছেলে শাকিল মোল্লার ৪ লাখ টাকা দেনমোহরে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে গত ৪ জুলাই হ্যাপী আক্তার আদালতে শাকিল মোল্লার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শাকিল মোল্লা উচ্চ আদালত থেকে ৪ মাসের জামিন লাভ করেন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পূনরায় জামিনের জন্য সোমবার কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা আক্তারের আদালতে হাজির হলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে শাকিল মোল্লার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং আসামী পক্ষে ছিলেন এড. আবুল কালাম আজাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন