somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁকা হাসি’র মেয়ে

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাং;-১৩/০৮/১৯৯৫

প্রিয় রাজ,
আমি কিন্তু ঠিক ই জানতাম একদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমার মত সাধারন মেয়ের কোন ক্ষমতা ছিলনা তোমার মত সুদর্শন মেধাবী ছেলের জীবন সঙ্গিনী হবার। সব বুঝেও আমি তোমাকে ভালবাসতাম। মানুষ যখন নেশা করে তখন সে তার ক্ষতি হচ্ছে এটা জেনেই করে। আমিও সব জেনেই তোমাকে চিঠি লিখতাম। তোমার সাথে পাশাপাশি রিকশায় বসে দিঘাপতিয়া রাজবাড়ি তে বেড়াতে যেতাম। ছায়াবানী সিনেমা হলে ছবি দেখতে যেতাম তোমার সাথে। ছায়াবানী সিনেমা হলেই ত আমরা ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দেখলাম, তাই না?
ফেরার সময় কারেন্ট ছিল না। চাঁদের আলোয় পথ দেখে আমাদের রিকশা চলছিল। ভাঙ্গা রাস্তায় আমার গা বারবার তোমার গায়ের সাথে লেগে যাচ্ছিল! আশ্চর্য বিষয় হচ্ছে, তুমি আমার হাত ধরে ছিলে সেইটাতে আমার লজ্জা লাগছিল না। কিন্তু গায়ে গা লাগাতে ভীষন লজ্জা লাগছিল! আমাকে চমকে দিয়ে তুমি হঠাৎ বলেছিলে- ছবির নায়িকা মৌসুমি দেখতে খুব সুন্দর! শুনে আমার সারা শরীর শক্ত হয়ে গিয়েছিল! আমি যতটুকু সম্ভব রিকশার কোনার দিকে ঘেঁসে বসতে বসতে বলেছিলাম- মৌসুমি কে খুব পছন্দ হইছে না? ত যাও না মৌসুমির কাছে। আমার কাছে কি! তুমি হো হো করে হেসে উঠেছিলে আর আমার অনিচ্ছা(!)র বাঁধাগুলোকে নিষ্ঠুর ভাবে অপমান করে আমাকে জড়িয়ে ধরেছিলে! তারপর আমার কানের কাছে মুখ নিয়ে বলেছিলে- মৌসুমি যতই সুন্দর হোক আর যাই হোক সে’ত আমার ‘বাঁকা হাসির মেয়ে’ না! তুমি আমার বাঁকা হাসি’র মেয়ে!

বাঁকা হাসির মেয়ে!

আমাকে শুধু একবার দেখার জন্য যখন তুমি আমার কোচিঙে যাবার রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে সেই সময়ে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম- তুমি ত শুধু আমাদের নাটোরের না। দেশের সেরা ব্রিলিয়ান্ট ছাত্র দের একজন। আমার মত সাধারন একটা মেয়ে কে কি দেখে ভালবাসলে? তুমি বলেছিলে, তোমার ঠোঁটের কোনায় হঠাৎ হঠাৎ একটা বাঁকা হাসি খেলা করে। সেটাই আমাকে পাগল করে দেয়!

সেই থেকে আমি তোমার বাঁকা হাসির মেয়ে! হায়রে বাঁকা হাসির মেয়ে! তোর মনটাও কেন যে তোর হাসির মত বাঁকা হল না!

আচ্ছা রাজ, তুমি যে বিড়াল চোখের বড় লোকের মেয়েটাকে বিয়ে করছ সেটা ত আমি মেনেই নিয়েছিলাম। আমি যখন আম্মা কে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলাম তখন আম্মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল- আল্লাহ পাক জোড়া মিলায় নাই মা! আমাদের ত কিছু করার নাই!

আমি আল্লাহ পাকের বিধান মেনে নিয়েছিলাম। তুমি ঘুরে ঘুরে রাজবাড়ির পাথরের সিংহ দেখাচ্ছ, আর বিড়াল চোখের একটা মেয়ে তোমার হাত ধরে সেই দৃশ্য দেখছে- এই দুঃসহ দৃশ্য আমি সহ্য করে নিয়েছিলাম।

কিন্তু তুমি ওকথা আমাকে কেন বলতে গেলে? ‘দুঃখিত সোমা, জীবনের বাস্তবতার কাছে পরাজিত হলাম, তোমার ভালোবাসা’র মূল্য দিতে পারলাম না!’ এই কথা দিয়ে তুমি আসলে কি বুঝাতে চাইলে?

রাজবাড়ি’র সান বাঁধানো ঘাটে বসে তুমি আর আমি সুন্দর একটা ছিমছাম ঘর, তোমার একটা সৎ চাকরি, ব্যাঙ্কে মাসে মাসে কিছু টাকা জমানো, বিয়ের দু’বছরের মাথায় ফুটফুটে একটা বাচ্চা! কত সুন্দর বাস্তবতা তৈরি করতাম!

আমাদের ‘সেই বাস্তবতা’ বিড়াল চোখের বাবার ঢাকায় বিশাল বাড়ি,গাজী পুরে দুটা বড় ফ্যাক্টরি আর বিড়াল চোখের ঠাঁটঠমক দিয়ে তৈরি ‘এই বাস্তবতা’র কাছে হেরে গেল!!
হায়রে! ‘আমাদের ভালোবাসা’ কত সহজে ‘তোমার ভালোবাসা’ হয়ে যায়!

চিঠি শেষ করার জন্য কি লিখব? এই চিঠি’র ত শেষ নাই! বাঁকা হাসির মেয়ে ত অনন্ত কাল তোমাকে চিঠি পাঠাতেই থাকবে রাজ! সেই চিঠি হয়ত মিলে তৈরি কাগজে কালির কলমে লিখা নয়। সেই চিঠি কোন ডাক পিয়ন দিয়ে যায় না খামে ভরে! কিন্তু সেই চিঠি ত তুমি আজীবন পেতে থাকবে রাজ!!

আর শুধু দু’টা কথা বলে এই কালির কলমের চিঠি শেষ করব।

আমার ভয়ে এখন আমাদের পাড়ায় কোন বিড়াল ঢুকেনা। বিড়াল দেখলেই আমি লাঠি নিয়ে তাড়া করি!

আমি একা একা আয়নার সামনে দাঁড়িয়ে অনেক চেষ্টা করি বাঁকা হাসি হাসতে। পারি না। একসময় আয়নাটা ঝাপসা হয়ে যায়। আমি আর কিছু দেখতে পাই না।

ইতি,
সোমা
(বাঁকা হাসির মেয়ে)

আমার নতুন রুমমেট সরোদ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। চিঠি হাতে নিয়ে আমি হত বিহবল হয়ে দাঁড়িয়ে আছি!

আমি সরোদ কে জিজ্ঞেস করলাম- সরোদ তুই ত রাজ ভাইয়ের বিয়েতে গিয়েছিলি, ভাবী’র চোখ কি বিড়াল চোখ?

সরোদ বিস্মিত হয়ে বলল- তুই জানলি কেমনে? ভাবী’র বিড়াল চোখ নিয়ে ত কত মজা হল। আলীম ভাই বলল- কি রে বেটা রাজ! বাসর রাতে সবাই কাল্পনিক বিড়াল মারে, তুই ত দেখি আসল বিড়াল মারার জন্য নিয়ে এসেছিস!

রাজ ভাই সদ্য পাশ করে হল ছেড়েছেন। আমি আগের সীট ছেড়ে রাজ ভাইয়ের সীটে এসে উঠেছি। বিছানার তলা ঝাড়ু দেবার সময় আজকে চিঠি টা হাতে পেলাম!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×