somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ কি যুক্তির উর্ধ্বে উঠতে পারে?

১০ ই মে, ২০১৫ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কাজ আপনি কেন করছেন/বলছেন/বিশ্বাস করছেন তার গ্রহণযোগ্য ব্যখ্যাই হল যুক্তি।গ্রহণযোগ্য শব্দটি আপেক্ষিক।আপনার কাছে যা গ্রহণযোগ্য আরেকজনের কাছে তা অগ্রহণযোগ্য হতে পারে, আপনার কাছে গ্রহণযোগ্য হলেই তা আপনার কাছে যৌক্তিক আর যার কাছে ব্যখ্যাটি গ্রহণযোগ্য নয় তার কাছে অযৌক্তিক।তবে মনে রাখতে হবে যে একই জিনিস যৌক্তিক ও অযৌক্তিক উভয় হতে পারে না।যে বিষয়টি একজনের কাছে যৌক্তিক আর আরেকজনের কাছে অযৌক্তিক, সে বিষয়টি একজন ভাল করে বুঝেছে আর অপরজন বুঝতে পারেনি।
এবার আসি মূল বিষয়ে। মানুষ কি যুক্তির উর্ধ্বে উঠতে পারে?কোন বিবেকবান বুদ্ধিমান মানুষ কখনো যুক্তির বাইরে যেতে পারে না।পাগল ও অবুঝ শিশু ছাড়া কেউ যুক্তির উর্ধ্বে উঠতে পারে না।’কেন?’ প্রশ্নের উত্তরে যুক্তি আসে। আপনি যদি বলেন এ মহাবিশ্বের একজন স্রষ্টা আছে তাহলে আপনাকে বলতে হবে কেন আপনি বিশ্বাস করেন এ মহাবিশ্বের একজন স্রষ্টা আছে, আর যদি আপনি বলেন এর কোন স্রষ্টা নেই তাহলেও আপনাকে বলতে হবে আপনি কেন বিশ্বাস করেন এর কোন স্রষ্টা নেই।এ ’কেন?’ প্রশ্নের জবাবই যুক্তি।
কিছু লোক বলে থাকেন যে যুক্তি খোজা ভাল, তবে সব কিছুর যুক্তি খোজা ভাল নয়।আপনি যদি এ বক্তব্য দেন তাহলে আপনাকে অবশ্যই পরিস্কার করে বলতে হবে যে কোন কোন জিনিসের যুক্তি খোজা ভাল নয় এবং কেন? আপনার এ প্রশ্নের উত্তরটিই হবে যুক্তি। আপনার যুক্তি সঠিক কিনা বেঠিক সেটা আলাদ বিষয়। তবে আপনি যুক্তির বাইরে যেতে পারলেন না।
যুক্তির বিরোধীতা কারা, কেন করে?
কিছু মানুষকে যদি যুক্তি খোজা বন্ধ করানো যায়, তাহলে অনেক সুবিধা।যেমন আমি যদি কোন ধর্মীয় গুরু হয় হই, আর উক্ত ধর্মের নামে যদি আমার রুজি-রোজগার ও যশ-খ্যাতির কোন সুবিধা থাকে অথচ উক্ত ধর্ম সঠিক নয় বা উক্ত ধর্মের এমন কিছু বাণী আছে যাহা সঠিক নয় তবে আমার যশ-খ্যতি ও রুটি-রুজির পক্ষে, সেক্ষেত্রে উক্ত বেঠিক বক্তব্যগুলোর পক্ষে যথার্থ কোন উত্তর আমার কাছে নেই তখন মানুষকে (বিশেষত অনুসারিদেরকে) যুক্তি খোজা বন্ধ করতে পারাটাই সর্বশ্রেষ্ঠ পদ্ধতি।যদি লোকদের ’কেন?’ প্রশ্ন করা থামাতে পারি তাহলে তো বহু কিছু করেই পার পাওয়া যায়।
অতএব, কেউ যদি আপনাকে যুক্তি খুজতে নিষেধ করে তাহলে নিঃসন্দেহে সে বুঝে/না বুঝে আপনাকে চরম বোক/হাদারাম বানাতে চাইছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×