somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রণবকে দাওয়াত দিয়ে নিয়ে এসে এই রাষ্ট্র সীমান্তে মানুষ হত্যাকে জায়েজ করেছে- সৈকত মল্লিক' এর লেখা

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রণব মুখারজি যখন বাংলাদেশে এসে শ্বশুর বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তখন খুব বেশি করে মনে পড়ছে, বার বার মনে পড়ছে ফেলানীর মুখটা । কাঁটাতারে ঝুলে কিভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অভাগী ফেলানী !!! খুব মনে পড়ছে আজ ফেলানীকে । প্রণব মুখারজি যখন বাংলাদেশে রাষ্ট্রীয় আতিথীয়তায় সিক্ত, তার সম্মানে যখন তোপধ্বনি করা হচ্ছে তখন বার বার কানে বেজে উঠছে বিএসএফ 'র গুলির শব্দ । বার বার চোখের সামনে ভেসে উঠছে সীমান্তে নগ্ন হাবীবের অসহায় মুখটা !!! প্রণব যতক্ষণ বাংলাদেশে ততক্ষণ আমরা লজ্জিত, আমরা অপমানিত । ফেলানীর হত্যাকারী ভারত রাষ্ট্রের প্রতিনিধি প্রণবকে সাদরে নিমন্ত্রণ করে অদর করার মধ্য দিয়ে এই রাস্ট্রই আজ খুনী হিসেবে নিজেকে প্রমাণ করেছে । প্রণব যখন অভিনন্দিত, তখন এই রাষ্ট্রই হাবীবের বস্ত্র হরণকারী হিসেবে হাজির হয়েছে । প্রণব যে পথ দিয়ে আমার দেশের সীমানায় প্রবেশ করেছে , মনে হচ্ছে সেই পথ এই রাষ্ট্রই তৈরি করেছে । যে লাল গালিচা দিয়ে প্রণব বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন, সেই গালিচার লাল রং অন্য কিছু নয়, আমার সীমান্তের বন্ধুদের রক্ত । প্রণবকে দাওয়াত দিয়ে নিয়ে এসে এই রাষ্ট্র সীমান্তে মানুষ হত্যাকে জায়েজ করেছে । প্রণব যখন বাংলাদেশ রাষ্ট্রের কর্তাব্যক্তিদের সাথে বৈঠক করে বেড়াচ্ছে, তখন কিভাবে না বলে থাকি যে, এই রাষ্ট্রই আমার দেশের পদ্মা, তিস্তা মেরে ফেলেছে । টিপাইমুখে বাঁধ দিয়ে আরো আরো নদীকে জবাই করার তৎপরতা এখনো জারি আছে ।

ভারতের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের রেল ইঞ্জিন উদ্বোধন করবেন প্রণব !!! কেন ??? উদ্বোধন করার আর লোক পাওয়া যাচ্ছে না এই বাংলাদেশ তল্লাটে !!! সাভারে তিনি নাকি গাছ লাগাবেন !!! ঐ গাছ অক্সিজেন ছড়াবে নাকি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে !!! এ কোন প্রণব ? এ তো সেই ভারত রাষ্ট্রের রাষ্ট্রপতি, যে রাষ্ট্র সীমান্তে মানুষ হত্যা করে ' স্বাভাবিক মৃত্যু ' বলে , জোর করে বলায় !!!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্যও রাখবেন প্রণব । ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান । এখানে একাডেমিক স্কলারদেরই বক্তা হিসেবে রাখা উচিৎ । তিনি কি বিষয়ে স্কলার ??? তিনি ভারতের অর্থমন্ত্রী থাকাকালীন আই.এম.এফ এর ভারতীয় ডিরেক্টর ছিলেন । আই.এম.এফ ও ভারতীয় বড় পুঁজির স্বার্থে ভারতের জনগণের বিরুদ্ধে শুধু নয়, পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একের পর এক ঘৃণ্য নীতি বাস্তবায়ন করেছেন এই প্রণব মুখার্জী । সিঙ্গুর-নন্দীগ্রাম সহ সারা ভারত জুড়ে সাধারণ মানুষ রক্তাক্ত হয়েছেন কর্পোরেট পুঁজির এই নৃশংস আগ্রাসনে । তিনি তো সীমান্তে কিভাবে নিরাপরাধ মানুষ হত্যা করতে হয়, সেটাই শেখাবেন। তিনি শেখাবেন, কিভাবে হাবীব কে নগ্ন করতে হয় । তিনি তো শেখাবেন কিভাবে বাণিজ্য করতে হয় ।
আজ কোথায় সেই তারুণ্য ? যারা নিজেদের মানবিক, দেশপ্রেমিক বলে দাবী করেন, তারা কোথায় ? প্রণব আজ যদি প্রতিবাদ-প্রতিরোধহীন ভাবে ফিরে যেতে পারে তাহলে ফেলানীর আত্মাকে কি জবাব দিবো আমরা ? কি জবাব দিবো সীমান্তের বন্ধুদের ???

মার্কিন-ভারত অক্ষশক্তির অনুগত এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র আজ হাবীবের মতই নগ্ন !!! আজ বাংলাদেশ 'ফেলানী' হয়ে কাঁটাতারে ঝুলছে । সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করেই এই নগ্ন-ঝুলন্ত অবস্থা থেকে সম্মানজনক ভাবে খাঁড়া করতে হবে এই দেশকে । ঐক্যবদ্ধ প্রতিরোধই মুক্তির একমাত্র পথ ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×