আমার মেয়ে কাজিনের জন্য পাত্রপক্ষ দেখতে আসছে। পাত্র খুবই ভালো। কিন্তু পাত্রের হেপাটাইটিস বি পসিটিভ অনেক বছর(৩-৪ বছর) যাবত। তবে কোন সমস্যা হয় না। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন উনার জন্ডিস ধরা পরে এবং পরীক্ষায় হেপাটাইটিস বি পসিটিভ ধরা পড়েছিল ।
আমার কাজিনের হেপাটাইটিস বি টিকা দেওয়া নাই। এমন অবস্থায় কি করা যেতে পারে ? আপনাদের কারো এই ব্যাপারে কোন অভিজ্ঞতা মানে হেপাটাইটিস বি পসিটিভ-এর ব্যাপারে আইডিয়া থাকলে শেয়ার করবেন প্লিজ ।
১-এমন কোন দম্পতির কথা জানা থাকলেও তার ব্যাপারটা বলবেন প্লিজ।
২-হেপাটাইটিস বি পসিটিভ (বাহক) থাকলে মানুষ সাধারণত কি সমস্যায় পরে বা মোট আয়ুস্কালে কেমন সমস্যা হয়,কাজকর্ম কি স্বাভাবিক করতে পারবে ? যদি জানেন বলবেন প্লিজ ।
৩-ভ্যাকসিন দিলে স্ত্রীর হেপাটাইটিস বি পসিটিভ হওয়ার আশঙ্কা কেমন ?
৪-সারাজিবন কি কনডম ব্যবহার করতে হবে ?
৫- বাচ্চা নিতে কি সমস্যা হবে? বাচ্চার কি হেপাটাইটিস বি পসেটিভ হয়ে যাবে ?
৬- টিকা কয় ডোজ দিয়ে বিয়ে দেয়া যাবে ?
৭- বিয়ে দিতে চাইলে কি কি টেস্ট করে কি দেখতে হবে ?
আরও অজানা কোনো কোথা শেয়ার করবেন আপনাদের জানা থাকলে ।
ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




