somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন কোডিং ছাড়া নিজেই তৈরি করুন bit.ly/goo.gl এর মত ইউআরএল শর্টনার ওয়েবসাইট

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিঙ্ক সংক্ষিপ্তকরণের মাধ্যমে অনেক বড় লিঙ্ককে ছোট করা হয়। যেমনঃ goo.gl, bit.ly, su.pr, adf.ly ইত্যাদি। আজকের টিউটোরিয়ালে দেখাব কিভাবে নিজের একটি ইউআরএল শর্টনার সাইট তৈরি করা যায়।

এরকম একটি সাইট তৈরি করার জন্য আমরা একটা পিএইচপি স্ক্রিপ্ট ব্যবহার করব। চলুন এই স্ক্রিপ্টের সুবিধাগুলো দেখে আসি।

সুবিধাঃ

১. খুব সহজেই ইন্সটল করা যায়। যদি আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে কোন সমস্যা না হয় তবে এই স্ক্রিপ্ট ইন্সটল করতেও কোন সমস্যা হবে না।

২. আপনি আপনার মনের মত লিঙ্ক কাস্টোমাইজ করে নিতে পারবেন।

৩. অ্যাডমিন পেজ থেকে আপনি ক্লিক সংখ্যা, আইপিসহ আরও অন্যান্য জিনিস জানতে পারবেন।

৪. প্রাইভেট লিঙ্ক ও পাবলিক লিঙ্কের সুবিধা পাবেন।


যা প্রয়োজনঃ

১. সর্বপ্রথম একটি ডোমেইন লাগবে। ডোমেইন নেম যতটুকু সম্ভব সংক্ষিপ্ত নেওয়া ভালো। ডোমেইন রেজিস্ট্রেশান করতে এই লিঙ্কে যান।

২. ডোমেইন নেওয়া হয়ে গেলে এবার ভালো একটা হোস্টিং সার্ভার বাছাই করে নিতে হবে। প্রিমিয়াম হোস্টিং এর ফিচার এবং প্রাইস চার্ট দেখুন


কিভাবে কি?

১. প্রথমে গিটহাব থেকে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিন।

২. সার্ভারে ফাইলটি আপলোড করুন এবং আনজিপ করুন।

৩. user ফোল্ডারে প্রবেশ করুন এবং config-sample.php নামের ফাইলটি রিনেম করে config.php করে নিন।

৪. যেকোন এডিটর দিয়ে config.php ফাইলটি ওপেন করুন। কিছু ইনফর্মেশন লাগবে। এর জন্য সিপ্যানেলে গিয়ে নতুন একটি ডাটাবেস ও ইউজার তৈরি করতে হবে। পরে উক্ত ডাটাবেসে ইউজারের ফুল পারমিশন গ্রান্টেড করে দিতে হবে।



৫. উপরের ছবিটির মত ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস নেম দিতে হবে। ৩২ নাম্বার লাইন থেকে অবশ্যই সাইটের ঠিকানা পরিবর্তন করে দিতে হবে, নতুবা কাজ করবে না।

৬. সবকিছু ঠিকঠাক মত করার পর ব্রাউজারের অ্যাড্রেসবারে আপনার সাইটের নাম লিখে /admin লিখুন। পুরো লিঙ্কটি এরকম হবে। http://your-site-name.com/admin

৭. কোন এরর না থাকলে নিচের মত একটি পেজ আসবে।



৮. Install URLS বাটনে ক্লিক করুন। আপনার সব ইনফর্মেশন সঠিক হলে নিচের মত দেখাবে।



৯. ব্যস। এবার দেখুন রুট ফোল্ডারে sample-public-front-page.txt নামে একটি ফাইল আছে। ফাইলটির নাম পরিবর্তন করে sample-public-front-page.php এই নাম দিন।

১০. এবার সাইটে গিয়ে দেখুন সব কিছু সেট হয়ে গেছে। আপনার পছন্দের ইন্টারফেসের জন্য নিজেই কিছু কোডিং করে নিতে পারেন অথবা যা আছে তাই রাখতে পারেন।


টিউটোরিয়ালের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবেন।

tutorial by Blue Jhon
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×