মেঘবালিকার সাথে কথা - অনেক কথা। সে কি আর ফুরোয় !
শতাব্দির পুঞ্জিত পুঞ্জিত নিউটনীয় জমানো হিস্যা
আবেগ,মান-অভিমান . . .
সব কি আর বলা যায় !
তবুও মন ভাল হলো না ; মনের আকাশে একমুঠো কালো মেঘ, কি এক অজ্ঞাত কারণে উচাটন
ও হ্যাঁ,মনে পড়েছে- সমুদ্র দেবতাকে বাস্তবতা বুঝাতে চেয়েছিলুম;
বুঝাতে চেয়েছিলুম হৃদয়ের গভীর তলদেশের রক্তক্ষরণের কথা,নীতির পথে অটল থাকার দ্ব্যর্থহীন মন্ত্র
ব্যক্তিত্ব বিকাশের .......... দ্বৈরথ যুদ্ধ !
সূর্য উঠে,সূর্য অস্ত যায় কিন্তু তবুও মনের ঘরে ভ্যাঁপাসে গন্ধ,সময়ের চোরাবালিতে দুঃশ্চিন্তারা
দুঃশ্চিন্তাকে রোদে শুকোতে চাই ধান,গম শুকানোর মত করে
দুঃখের চৌরাঙ্গীতে অতঃপর একা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


