somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুনশি আলিমের কবিতা 'চিন্তার গুহায়'

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিন্তার গুহায়
--------------------------------------------------------------------
গত রাতে খবর পেলুম
বিবর্তনের আঁতুরঘরে মৃৎ সকাল প্রসব করেছে মহাকাল
ট্যাজেডি ভারী হলে তটরেখার ওপর হলুদ দাঁত বের করে হাসে মহাকাল,
অবলীলায় ভাঙে, ভেঙে ভেঙে জোছনায় ছাই হয়ে যায়
ছাইয়ের জীবাশ্মে ভয়ার্ত অনুরণন, অদ্ভুত অনুভূতির পসরা
চিন্তার ব-দ্বীপে মৃত্যুর চিঠি নব্য পালকি চড়ে ডারউইনের অদ্ভুত দেশে
সে এক আজব দেশ
মানচিত্রের বাসরঘরে মৎস-নৃত্য, ভূত-নৃত্য, প্রতারণা-নৃত্য বিশ্বাসের সুধা পান করে চলছে অহর্নিশি
দৃষ্টিজটের মহাবিশ্বে এক মৃত কোপান বিষ্ঠাশ্ম জন্ম দিয়ে চলছে
তৃতীয় বিশ্বে এখনও টিকটিকির বিয়ের ইতিহাস কেউ জানে না
পাশ্চাত্যের সাদা আকাশে নগ্নতার ঘনীভবন রোজ সভ্যতার ইতিহাস রচনা করে
অসংজ্ঞায়িত চরিত্রের পোয়াতি মাঠে আমাদের তৈরি দেবতারা
হাজার বছর ধরে রক্ষিতার শরীর লেপ্টে আছে
আত্মপ্রচারের বাতিক ক্যানভাসে নবুয়্যতের জলবায়ু প্রজন্মের বিশ্বাসের অন্ধগলির পথে
সত্যদর্শনের ক্লাসিক্যাল মাঠে আমরা এখনও ন্যাংটো পুরোহিত
গোলীয় চশমার বৃত্তে দৃষ্টির পরিধি ক্ষীণ থেকে ক্ষীণতর
তৈরি করা আইনে সভ্যতার বিয়ে চলছে অনাদিকাল থেকে
আমাদের তৈরি প্রথায় বৈধও হয়ে ওঠে অবৈধ
আর এ কারণেই এখনও আমরা মৃত।

------------------------------
২৯.১২.২০১৪
মুনশি আলিম
বোরহানবাগ, পূর্বশিবগঞ্জ, সিলেট
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×