এ হল সেই রং
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবের ফুলদানীতে মুঠো মুঠো মানবতা আটপৌরে সন্ধ্যায় ভেসে চলছে সংগঠন থেকে সংগঠনের ক্যামেরার অভিমুখে। হায়! নিরীহ সুরার মতো প্রতিশ্রুতির কথন সাদামাটা ভেল্কিবাজির দেশে মহাজাগতিক দুঃখের ফিরিস্তি ছড়ায়। বুড়োসুড়ো অচল জ্ঞানের আপেল দিয়ে মজমার রংকরণ চলে। আঁধারের শিকড় থেকে ভেসে আসে ভাতের ঘূর্ণি তুফানের মতো বিপন্ন সভ্যতার ছেনালি অট্টহাসি।
হৃদয়ের হাইওয়েতে ভেজা স্বপ্ন, ভেজা প্রার্থনা রাত্রিরে ডুবে যাওয়া ঘণ্টার শব্দের মতো আমূল স্তব্ধতায় স্পর্শ করে কালো রাত্রের মুখগহব্বর। মূলত প্রত্যাশার দুচোখ ধ্বংসস্তূপের মাঠ পেরিয়ে আমাদের নিষ্ফলা মৃত্তিকায় –সেই কখন থেকে জেগে... নিঃসঙ্গ সুড়ঙ্গের মতো বৈরাগী হাওয়ায় কান পেতে শুনি নীল রাত্রির গোপন কান্না।
মহাকালের আমসি বুক চুয়ে কিছু নীরবতা নীরবে ভেসে চলে মেঘের দেশে। স্বপ্ন জমে জমে হেথা গড়ে উঠেছে প্রত্যাশার নগরী। বাসর ঘরের আমেজ মাখানো দিনের মতো অন্ধকার ঠেলে ঠেলে মহাকালের বুকে প্রশ্ন বেড়েই চলে। মরীচাধরা বসন্তের কাছে আরও কিছু কথা ছিল-পরিবর্তনের খাঁচকাটা দেয়ালে তুলির আঁচরের কথা! রংয়ের কৌটোর কথা! এ হল সেই রং যা বদলে দিতে চায় অন্যকে, সমাজকে, দেশকে।
---------------------
১৫.০৮.২০১৫
মুনশি আলিম
পূর্ব শিবগঞ্জ, সিলেট
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন