somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনো প্রতীক্ষা প্রহর গুণছি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রাক নির্বাচনি পরীক্ষা চলছে। খুব ভোরে উঠেই প্রস্তুতি নিচ্ছিলাম কলেজে যাওয়ার। কিন্তু বাহিরে সেকি বৃষ্টি! সেই সাথে বজ্রপাত!! থামার নামটি পর্যন্ত নেই। এদিকে গাড়ি ধরার সময়ও প্রায় চলে যাচ্ছে। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়েই বের হলাম।এই ঝড়-ঝঞ্জার দিনে অনুভব করলাম- মনের কোথায় যেন একটুকরো সাহস ও প্রত্যাশার দীপশিখা নিভৃতে জ্বলছিল। হৃদয়ের গহীনে একগুচ্ছ প্রত্যাশা, আজ হয়ত সেরা একটি কাজ, মহৎ একটি কাজ করার সেই কাঙ্ক্ষিত দিন আজ!

নির্দিষ্ট সময়ের মধ্যেই কলেজে গিয়ে পৌঁছলাম। পরীক্ষাও শুরু হল, ডিউটিও দিতে থাকলাম। কিন্তু অস্থির মন, প্রত্যাশিত, চিন্তাশীল দৃষ্টি কেবলি জানালা ভেদ করে অফিসের পানে কিংবা রাস্তার পানে বিচরণ করছিল। কোথাও কোন শিশুর আগমন ঘটে কিনা সে অপেক্ষায়। কিন্তু হায়! ঘণ্টার পর ঘণ্টা চলে যায়। পরীক্ষাও শেষ হয়ে যায়। তখন পর্যন্তও কলেজে কোন শিশুর আগমন ঘটেনি! আগমন ঘটেনি কোন অভিভাবকের!

অপেক্ষার প্রহর বাড়তেই থাকে। এই বুঝি সেই সেই দেবতুল্য শিশু জসীম উদদীন আসছে! স্কুলে ভর্তি হওয়ার জন্য মানসিক প্রস্তুত হয়ে বলছে- স্যার আমি স্কুলে বর্তি অইাম! কিন্তু হায়! এ যেন কেবলি নিজের মনকে নিজে প্রবোধ দেয়া। ডিউটি শেষ করে একে একে প্রায় সকল শিক্ষকই বিদায় নিলেন। আমি তখনও সেই ছেলেটির প্রতীক্ষায় কলেজে অপেক্ষমাণ।

ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। অফিস সহকারীরা কলেজের সকল রুম বন্ধ করে আমার সামনে এসে মুচকি হেসে বলছে- স্যার কি আজ থেকে যাবেন? আমি ঈষৎ লজ্জিত হয়ে বললাম- না, না, সেকি! চলুন আমরা একসাথেই বেরুই।

আমি বেরিয়ে এলাম। কিন্তু মাঝে মাঝেই কলেজ পানে ফিরে ফিরে তাকাচ্ছি। কী জানি কোন পথ দিয়ে সেই ছেলেটি তার অভিভাবকে নিয়ে এসে আবার হাজির হয়! ভেতরে ভেতরে এক সীমাহীন রিক্তের বেদনা নিয়ে ফিরে এলাম। ড্রাইভার তার কথা রাখেনি, ছেলেটিও তার কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে গেল- ... কেই কথা রাখেনি, কেউ কথা রাখে না! আসলেই কি কেউ কথা রাখে না?

হতাশ; তবুও কিন্তু মনে মনে এখনো প্রতীক্ষা প্রহর গুণছি। মন বরছে সেই ছেলেটি কোন একদিন আসবে।


---------------------
মুনশি আলিম
০৪.০৯.২০১৫
জকিগঞ্জ, সিলেট
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×