somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুনশি বচন :: পর্ব : ৯

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি কৃতজ্ঞতা : মুনশি আলিম

 যারা ওয়াজ করে তারা কখনোই দানখয়রাত করে না।

 প্রেমিকা হলো বোধসম্পন্ন মহাচুম্বকখণ্ড। যার আকর্ষণ পৃথিবীব্যাপী!

 বাংলাদেশে ওয়াজ মাহফিল এখন আর সওয়াবের উদ্দেশ্যে হয় না, হয় টাকা সংগ্রহের উদ্দেশ্যে।

 স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরলে ভয় হয় না, কিন্তু প্রেমিকার সঙ্গে একটু ঘুরলেই ভয় কাজ করে।

 ব্যক্তিগত পড়ার রুটিন কখনোই শতভাগ পালন হয় না।

 পান ও সিগারেট উভয়ই অভ্যাসগত নেশা। প্রথমটি গন্ধ রোধক আর দ্বিতীয়টি তীব্র গন্ধক।

 যেকোনো অবৈধ কাজের সময় বিবেক একবার হলেও নড়েচড়ে ওঠে।

 প্রচণ্ড ঝগড়ার সময় গালিসমগ্র দিয়ে নির্ণয় করা যায় ঝগড়াটে ব্যক্তির জন্মস্থান।

 চিল এবং বাসের কনট্রাক্টর উভয়ের দৃষ্টিই প্রখর। কারও টার্গেটই মিস হয় না।

 প্রিন্ট নয়, ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিই মানুষের দুর্বলতা বেশি।

 স্ত্রী স্পর্শে শরীরে শিহরণের মাত্রা ক্ষীণ কিন্তু প্রেমিকা স্পর্শে তা বিদ্যুৎসম!

 সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও সবাই যেমন সাহিত্যিক হয় না, তেমনি সাহিত্যের রসও আস্বাদন করতে পারে না।

 মানুষ কেবল সফলদের কথাই মনে রাখে। আর এ কারণে ইতিহাসও সবসময় শক্তিমানদের পক্ষে।

 কাক-কোকিলের মতো কিন্তু কোকিল না, তেমনি চাচারা বাবার মতোই কিন্তু বাবা না।

 দুলাভাইরা শ্যালক নয়, শ্যালিকার প্রতিই বিশেষ দুর্বল!

 দুই দশক আগেও নারীরা বিয়ের পর জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা পেত। আর এখন-মিডিয়ার কল্যাণে দ্বিতীয় শ্রেণির শিশুরও মুখস্থ-নরডেট টুয়েন্টি এইট কিংবা ফেমিকন-স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল!

 স্থানীয় নির্বাচনের প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে যতটা না ভোট পায়, তার চেয়ে বেশি পায় আত্মীয়তার সূত্র ধরে ।

 জলে বসবাস করেও যেমন সকলে জলচর নয়, তেমনি মানবকুলে জন্ম নিয়েও সকলে মানুষ নয়!

 মনুষ্যত্ববোধ না থাকলে পশুর সাথে বিস্তর পার্থক্য থাকে না।

 শুধু নারী নয়, স্বাধীনতা প্রত্যেক প্রাণিরই কাম্য।

 নারীরা সাজতে যতটুকু সময় নেয়, জীবনসিদ্ধান্ত নিতে ততটুকু সময় নেয় না।

 দীর্ঘ সময় নিয়ে সাজার পরও নারীদের মনে খুঁতখুঁতি থাকে। ইস! যদি আরেকটু সময় পেতাম!

 সিনিয়র লেখকরা ফেসবুকে জুনিয়রদের কাছে লাইক তো আশা করেই সেইসাথে প্রশংসামূলক কমেন্টও।

 মৌসুমী লেখকরা-লেখার অগ্রগতির জন্য যথেষ্ট বইপড়ার যেমন ধার-ধারেন না তেমনি লেখার সংখ্যাবৃদ্ধিতে জন্মবিরতিকরণও পছন্দ করেন না!

 বাংলাদেশের জনপ্রতিনিধিরা একবার নির্বাচনে পাস করতে পারলে কয়েক পুরুষ ধরেই সে সম্মান অটুট থাকে।

 অধিকাংশ কবিদের কবিতাই নিজের চৌকাঠ পেরোয় না।

 সিনিয়ররা ইগুগত সমস্যায় ভুগে জুনিয়রদের পোস্টে লাইক, কমেন্ট করেন না।

 বিজ্ঞাপনে নারীদের যেভাবে ভোগ্য বা আবেদনময়ী করে উপস্থাপন করা হয়, পুরুষদের সেভাবে হয় না।

 শিল্পের প্রধান কাজ সৌন্দর্য চাষের মধ্য দিয়ে সত্ত্বাকে বিকশিত করে তোলা।

 শিল্প সর্বদাই জাত-পাত-লিঙ্গ-ধর্ম-জাতীয়তা-কালের ঊর্ধ্বে।


সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×