দু'টি ছড়া
২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুমখোকা এখন ঘুমের দেশে
কোরো নাকো গোল,
প্রজাপতির হাতে দেখো
রঙিন গোলাপ ফুল।
ফুলপরিরা সেজেগুজে
মাথায় দিয়ে তাঁজ,
খোকাবাবুর ঘুমের দেশে
যেতে চায় যে আজ!
দোয়েল, শ্যামা, শালিক পাখি
ভাবছে তারা বসে,
প্রজাপতির রং মাখাবে
খোকার মতো হেসে।
ঘাসফড়িং আর ময়না-টিয়ে
নিচ্ছে রোদের ওম,
টুনটুনিরাও হিংসে করে
দেখে খোকার ঘুম।
২১.১১.২০১৭
কালিগঞ্জ, জকিগঞ্জ, সিলেট
মানুষনানা দেশের নানা মানুষ
বচন কত রকম
হাসি-কান্নার ধরনও এক
নয়তো বেশি-কম!
আজকে যারা রঙের ভেতর
লক্ষ ছোঁয়া চায়,
ভিনদেশিদের বাক্যশুনে
মুক্তি খুঁজে পায়!
কথায় কথায় যেথা-সেথা
তর্ক করে যারা,
জগৎমাঝে সত্যিকারের
বোকা লোক তারা।
মাত্রাবিন্যাস : মূলপর্ব ৪ মাত্রার, অপূর্ণ পর্ব ১ মাত্রার।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনরোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন