somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ক্ষুদ্র নৃগোষ্ঠী-নাট্য মীর মশাররফ কায়কোবাদ এবং’: অনুসন্ধিৎসু পাঠকের প্রেরণার সুতিকাগার

১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#গ্রন্থালোচনা #বই_আলোচনা

‘ক্ষুদ্র নৃগোষ্ঠী-নাট্য মীর মশাররফ কায়কোবাদ এবং' এটি একটি গবেষণাগ্রন্থ। এ গবেষণাগ্রন্থটি লিখেছেন ড. মো. আশ্রাফুল করিম। ১৩টি গবেষণামূলক প্রবন্ধ এ ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী-নাট্য মীর মশাররফ কায়কোবাদ এবং’ গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। প্রত্যেকটি প্রবন্ধই ভিন্ন ভিন্ন বিষয় ও তথ্য-উপাত্তে সমৃদ্ধ। ড. মো. আশ্রাফুল করিম বহুমাত্রিক প্রতিভার অধিকারী। পরিশ্রম এবং নিষ্ঠা উভয়ই তাঁর কর্মযজ্ঞে প্রমাণ মিলে। তিনি একাধারে শিক্ষক, লেখক, গবেষক, সমাজসেবক, সংস্কৃতিবান ও সফল নাট্যকর্মী। তাঁর লেখার বিষয় এবং উপস্থপনা কৌশলে রয়েছে নিজস্বতা। ভাষার সরলীকরণ তাঁর রচনার প্রধান গুণ। আর এ গুণের কারণেই পাঠক সহজেই তাঁর গ্রন্থের রস আস্বাদন করতে সমর্থ হয়।

পৃথিবীতে রয়েছে বহু বিচিত্র প্রাণী। এসব বিচিত্র প্রাণীগুলোর ভাবনাও বিচিত্র। বিশেষ করে মানবভাবনাগুলো যেমন বিচিত্র তেমনই তাদের কর্মযজ্ঞ। ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী-নাট্য মীর মশাররফ কায়কোবাদ এবং’ গ্রন্থে সংকলিত প্রবন্ধগুলো বিচিত্র বিষয়কে ভিত্তি করে লেখা। উল্লেখ্য যে, এ গ্রন্থে ঠাঁয় পাওয়া প্রবন্ধগুলো ইতোমধ্যে দেশ বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে (বাংলা একাডেমি পত্রিকা, শিল্পকলা, শিল্পকলা ষান্মাষিক বাংলা ও ইংরেজি পত্রিকা, সাস্ট স্টাডিজ, এবং মহুয়া জার্নাল গল্পসমীক্ষা, ত্রিপুরা, ভারত, প্রভৃতি প্রকাশিত হয়েছে।) এ গ্রন্থে সন্নিবেশিত প্রবন্ধগুলো হলো—‘বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা নিরূপণ’, ‘আদিবাসী নৃত্য বৈচিত্র ও পরিবেশন রীতি’, ‘সেলিম আল দীনের ‘কেরামতমঙ্গল’ নাটক : ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবন প্রসঙ্গ’,‘সংবাদপত্রে চলচ্চিত্র সমালোচনা : ‘আমার বন্ধু রাশেদ’ প্রসঙ্গ’, ‘হাছন রাজার গানের বিষয়বৈচিত্র্য’, ‘মীরমশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’, ‘কায়কোবাদের ‘অশ্রুমালা’ : প্রসঙ্গ বিষয়বৈচিত্র্য’, ‘মৈমনসিংহ-গীতিকায় পত্র : গুরুত্ব অনুসন্ধান’, ‘শাহেদ আলীর গল্পে নারী : একটি সংক্ষিপ্ত আলোচনা’, ‘সৈয়দ ওয়ালীউল্লাহ’র একটি তুলসী গাছের কাহিনী’ : দেশভাগপীড়িত মানুষের জীবনভাষ্য’, ‘বাংলাদেশের কথাসাহিত্যে ব্রাত্যজীবন : প্রসঙ্গ হাসান আজিজুল হকের ছোটোগল্প’, 'Culture and Rituals of Raly Ethnic Community.' প্রভৃতি।

ড. মো. আশ্রাফুল করিম এর এটি একটি নিটোল গবেষণাগ্রন্থ। গবেষণায় যারা নিবেদিতপ্রাণ কিংবা গবেষণায় নতুন, কিংবা গবেষণাকর্মে উৎসাহবোধ করেন তাদের জন্য এই গ্রন্থটি খুবই সুফল বয়ে আনবে বলে আমার বিশ্বাস। গ্রন্থটিতে যেসব প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে তাতে পাঠকমাত্রেই উপকৃত হবে, আহ্লাদিত হবে, বিস্মিত হবে। কেননা, প্রবন্ধগুলোতে লেখক নিরীক্ষাধর্মী তথ্য ও উপাত্ত দিয়ে ঢেলে সাজিয়েছেন। আর এসব তথ্য উপাত্ত সংগ্রহ করতে গবেষককে মাঠপর্যায়ে কাজ করতে হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। প্রবন্ধগুলোর উপস্থাপনকৌশল, যুক্তিবোধ, ভাষার সরলীকরণ, নতুন নতুন চমকপ্রদ তথ্য-উপাত্তের মেলবন্ধনে পুরো গবেষণাগ্রন্থটিই হয়ে উঠেছে সুপাঠ্য, অনুসন্ধিৎসু পাঠকের প্রেরণার সুতিকাগার।

তিনি তাঁর এ গ্রন্থে ‘বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা নিরূপণ’ প্রবন্ধে তুলে এনেছেন বিস্ময়কর তথ্য। প্রায় ছয় হাজার বছরের বাঙালির ইতিহাস পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে, এ দীর্ঘ সময়ে বাংলার ভূমিতে বিভিন্ন জাতিসত্তার মানুষের আগমন ঘটেছে। সরকারি ও বেসরকারি হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জনসংখ্যা প্রায় ১২০৫৮৪৫ এবং ১৩৫০০০৪ জন (Ahmmed, ২০০৭:৪৫-৪৭)। তবে আদিবাসী ফোরামের মতে, তাদের লোকসংখ্যা প্রায় ২০ লক্ষাধিক।

‘আদিবাসী নৃত্য বৈচিত্র ও পরিবেশন রীতি’ প্রবন্ধে গবেষক তুলে এনেছেন বাস্তবতার নির্যাস। সত্য ও সুন্দরের ক্যানভাস। নৃত্য আদিম সমাজের অন্যতম শিল্পমাধ্যম হিসেবে স্বীকার্য। জীবন জীবিকার ওপর ভিত্তি করেই আদিবাসী নৃত্যের উন্মেষ ঘটেছে। এককথায় আদিবাসী নৃগোষ্ঠীর সংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ হলো নৃত্য।আদিবাসীদের সযত্নে লালিত উন্নত ও সমৃদ্ধ বৈচিত্র্যধর্মী বিভিন্ন নৃত্যের সংরক্ষণ ও উন্নয়নে তিনি বেশ কয়েকটি সুপারিশ প্রদান করেছেন।

‘সেলিম আল দীনের ‘কেরামতমঙ্গল’ নাটক : ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবন প্রসঙ্গ’ প্রবন্ধে উঠে এসেছে এদেশে বহুকাল ধরে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী লোকেদের জীবনসংগ্রামের ইতিকথা। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার পাশাপাশি নানাভাবে দেশের অর্র্থনৈতিক উন্নয়নে অতুলনীয় অবদান রাখলেও তাদের বার্ষিক জীবনযাত্রার মানোন্নয়নে, ভূমির মালিকানা প্রদান, সর্বোপরি সংস্কৃতি চর্চার যথোপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকারের আরও একটু সৃদৃষ্টি পড়লে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি জিইয়ে রাখা সম্ভব।

‘সংবাদপত্রে চলচ্চিত্র সমালোচনা : ‘আমার বন্ধু রাশেদ প্রসঙ্গ এ প্রবন্ধে লেখক দেখাতে চেয়েছেন-সংবাদপত্র ও চলচ্চিত্র বর্তমানে সবচেয়ে শক্তিশালী দুটি গণমাধ্যম। কিন্তু বর্তমানে এসব গণমাধ্যমে সমালোচনা বলতে কেবল প্রশংসা এবং পরিচিতি বৃদ্ধিকেই বুঝানো হয়ে থাকে। আমার বন্ধু রাশেদ প্রসঙ্গে জাতীয় দৈনিক ও গণমাধ্যমগুলোর ভূমিকা আরও বেশি জোরালো হলে, প্রকৃত অর্থে সমালোচনা হলে চলচ্চিত্রটি আরও বেশি জনগণের দোরগোরায় যেতে পারত। চলচ্চিত্র সমাজ পরিবর্তনের একটি ঐতিহ্যবাহী ও প্রভাবশালী শিল্পমাধ্যম হিসেবে সুপ্রতিষ্ঠিত। একজন সমালোচক তাঁর জ্ঞান, মেধা, শিক্ষা, অভিজ্ঞতা এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কোন চলচ্চিত্রের নান্দনিক বিশ্লেষণাত্মক সমালোচনার দ্বারা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।

এককথায়, ড. মো. আশ্রাফুল করিম এর ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী-নাট্য মীর মশাররফ কায়কোবাদ এবং’ শীর্ষক গবেষণাগ্রন্থের প্রত্যেকটি প্রবন্ধই অনুসন্ধিৎসু পাঠকের জন্য কিংবা গবেষণায় আগ্রহীদের জন্য প্রেরণার সুতিকাগার। সমৃদ্ধ এ গবেষণাগ্রন্থটি নিঃসন্দেহে নবীন-প্রবীণ পাঠকের জন্য সুফল বয়ে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস।











































#গ্রন্থালোচনা #বই_আলোচনা
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×