উন্নতমানের বস্ত্র তৈরীর জন্য দক্ষ প্রযুক্তিবিদের বিকল্প নেই, নোয়াখালীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স এর উদ্বোধনকালে গীতিআরা সাফিয়া চৌধুরী
সাইফুল্যাহ কামরুল, নোয়াখালী : ৭মে সোমবার দুপুরে নোয়াখালীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র দপ্তর নিয়ন্ত্রিত বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ।
বস্ত্র দপ্তরের পরিচালক এস এম মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট সচিব মোঃ আব্দুর রশীদ সরকার, যোগাযোগ সচিব ড.মুহম্মদ মাহবুবুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল খায়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ড. গাজী সালেহ উদ্দীন, নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ হাবিবুল কবির চৌধুরী ও বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এম এম জহুরুল হক রাব্বানী।
প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন - উন্নতমানের বস্ত্র তৈরীর জন্য দক্ষ প্রযুক্তিবিদের কোন বিকল্প নেই। টেক্সটাইল শিল্পের বিভিন্ন পর্যায়ে দক্ষ প্রযুক্তিবিদ তৈরীর জন্য বস্ত্র দপ্তর ৪০টি টেক্সটাইল ভোকেশনাল ইনিষ্টিটিউট ও ৬টি ডিপ্লোমা টেক্সটাইল ইনিষ্টিটিউট পরিচালনা করে আসছে। ইতোমধ্যে তিনটি টেক্সটাইল ইনিষ্টিটিউটকে টেক্সটাইল ইনিঞ্জিনিয়াররিং কলেজে রূপান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

