somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি ও এসি ফুটানি!

০৯ ই মে, ২০০৭ সকাল ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৭ মে দৈনিক প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় সচিবালয়ে ৪৫৪টি অবৈধ এসি এবং প্রতি মাসে বিদ্যুতের সাড়ে ৪ লাখ টাকা অপচয়বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রচলিত আইন-কানুন এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তের আলোকে প্রথম আলোর এই প্রতিবেদন খুবই সময়োপযোগী উšে§াচন। প্রতিবেদকের এজন্য সাধুবাদই প্রাপ্য। আমি তাকে তার দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাই।
এই প্রতিবেদন পড়তে পড়তে আমার বেশ কিছুদিন আগে সংবাদপত্রে প্রকাশিত অপর একটি প্রতিবেদনের কথা মনে পড়লো। সেখানে লেখা হয়েছে, পুলিশের জনৈক ডিআইজির পতœী সরকারি গাড়িতে চড়ে কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেটাও নিয়ম পরিপন্থী, অবৈধ।
আমার ভাবতে খুব অবাক লাগে যে, পুলিশের এতো শীর্যপর্যায়ের এক কর্মকর্তা এতো বছর চাকরির পরও তার পরিবারের জন্য একটি গাড়ি যখনই প্রয়োজন হয় দিতে পারেন না! এটা যদি আইনে থেকেও থাকে এ আইনটি নতুন করে বিচার বিবেচনা করে পরিবর্তন করা দরকার।
সিভিল অথবা মিলিটারি প্রশাসনে উপসচিব মর্যাদায় পদোন্নতি পেতে একজনকে দীর্ঘদিন চাকরি করতে হয়। এই অবস্থানে এসে তিনি যদি পরিবারের জন্য প্রয়োজনে একটি গাড়ি পেতে না পারেন অথবা অফিস কক্ষে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করতে না পারেনÑ এটা নিশ্চয়ই আমাদের আইন ও নিয়ম-কানুনের বিরাট দুর্বলতা।
আমরা যদি সত্যি সত্যি পুলিশ বা প্রশাসনে মেধাবী ও সৎ মানুষকে আকর্ষণ ও ধারণ করতে চাই তাহলে এরকম পশ্চাৎপদ, অবাস্তব, অযৌক্তিক ও সর্বোপরি ক্ষেত্র বিশেষে অবৈজ্ঞানিক নিয়মকানুন প্রচলিত রাখাটা নিশ্চয় হতাশাজনক ও ক্ষতিকর হতে বাধ্য।
পৃথিবীতে যতগুলো উন্নত বা সফল দেশ রয়েছে। সেগুলোর সবই শীতের দেশ। কিš' এটা কেন? এর উত্তর আমার বিস্তারিত জানা না আমি শারীরিকভাবে নিজে অনুভব করি গরমের চেয়ে শীতের দিনগুলোতে আমার দিনÑরাত পরিশ্রম করতে বেশি স্বাচ্ছন্দ্য লাগে। আমি মনে করি, আমাদের সরকারী অফিসগুলোর বিশাল অট্টালিকার আলোÑহাওয়ার অভাবী ঘরে একটি এয়ারকুলার শুধু বাস্তবিক প্রয়োজনই নয়Ñ এটা হতে পারে কর্মসহায়ক ও বিশেষ উপকারী।
সারা দেশে এখন একদিকে দুর্নীতিবিরোধী তীব্র অভিযান, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি; অথচ সরকারি কর্মচারীদের অযৌক্তিক সীমিত বেতন! এমতাবস্থায় যদি অফিসের এসি আর বিয়ে বাড়িতে যাওয়ার সরকারি গাড়িতেও টান পড়ে তাহলে যদি সকল কর্মকর্তা হতাশায় ডুবে কাজে নিষ্পৃহ হয়ে পড়েন আমি দোষ দেব না।
একজন পদস্থ কর্মকর্তা যদি তার শিশু-কিশোর সন্তানের নিরাপদে স্কুলে যাতায়াত আর স্ত্রীর কিছু সামাজিক যোগাযোগের সুবিধার জন্য গাড়ি না পায় কিংবা সন্তানের পড়াশুনার জন্য একটি মোটামুটি ভাল স্কুলে ভর্তির সুযোগ না পায়, তারা কেন তথাকথিত সৎ থাকবেন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×