somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৌখিন নার্সারি পেশা খুলে দিতে পারে

০৯ ই মে, ২০০৭ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকাল ঢাকা শহরের অনেক রাস্তার পাশেই ফুলের নার্সারি চোখে পড়ে। এসব নার্সারিতে ফুলের চারা এবং গাছ বিক্রি হয়। চারা গাছ থাকে পলিথিনের প্যাকেটে এবং গাছ থাকে টবে। কিছু কিছু গাছ আছে যেগুলোর জন্য টবের প্রয়োজন হয় না। সেগুলোকে পলিথিনের প্যাকেটে কিংবা প্লাস্টিকের বোতলের নিুাংশে অনায়াসে রাখা যায়। শৌখিন মানুষ সেগুলো রশির সাহায্যে ঘরের কোণায়, বারান্দায় বা বেলকনিতে ঝুলিয়ে রাখে। আর একটু বৃহৎ আকারের ফুল গাছের জন্য টবের প্রয়োজন হয়। সেসব টব বাড়ির প্রবেশপথে, ঘরের কোণায় কিংবা কোনো অনুষ্ঠান মঞ্চে শোভা পায়। এসব টবের সুবিধা হলো যখন যেখানে ইচ্ছা সেখানেই রাখা যায়। কার্জন হলের সামনে, শিশু পার্কের পাশে এবং ঢাকা শহরের অনেক ফুটপাতে এসব নার্সারি চোখে পড়ে। এসব নার্সারিতে স্পাইডার, মানিপ্লান্ট, পিটুনিয়া, মনস্টরিয়া, অগ্নিসুর, ক্যাকটাস, ডায়মন্ড বিগা, এরিকাপাম, কাঠগোলাপ, ফার্ন, হাসনাহেনা, গন্ধরাজ, কামিনী, বেলি, জবা, বাগানবিলাস, ডালিয়া, গাঁদা, স্টারফুল, কসমস, জিনিয়া এবং টেলেনডিয়া জাতীয় চারা এবং গাছ পাওয়া যায়।
এসব ফুলের চারা এবং গাছ বীজ এবং কলম থেকে হয়। কলম থেকে স্পাইডার, মানিপ্লান্ট, পিটুনিয়া, মনস্টরিয়া, অগ্নিসুর, ক্যাকটাস, ডায়মন্ড বিগা, এরিকাপাম, কাঠগোলাপ, ফার্ন, হাসনাহেনা, গন্ধরাজ, কামিনী, বেলি, জবা এবং বাগানবিলাস জাতীয় চারা তৈরি করা হয়। আর বীজ থেকে ডালিয়া, গাঁদা, স্টারফুল, কসমস, জিনিয়া এবং টেলেনডিয়া জাতীয় চারা গাছ তৈরি করা হয়। এসব ফুলের বীজ তারা নিয়ে আসে ভারত থেকে।
অনেকে আবার এসব চারা এবং গাছ ভ্যানগাড়িতে করে নগরীর পথে পথে বিক্রি করে।
কার্জন হলের সামনের ফুটপাতে আছে বাংলাদেশ নার্সারি। তাদের সংগ্রহে উপরে উল্লেখিত সব ধরনের ফুলের চারা এবং গাছ আছে। তাদের মূল নার্সারি সাভারে। সেখান থেকেই তারা এসব নিয়ে আসে। তারা ফুলের চারা বিক্রি করে ২০ টাকায়। আর টবসহ ফুলের গাছ বিক্রি করে ১০০ টাকায়।
তবে এখন তারা ফুটপাতে ফুলের চারা এবং গাছ বিক্রি করতে পারে না। পুলিশ তাদের সরিয়ে দেয়। অনেকে আবার লুকিয়ে বিক্রি করে। এ কারণে অনেক সময় তাদের চারা ক্ষতিগ্রস্ত হয়। ফুটপাত দখল করে নার্সারি বসালে লোকজনের চলাচলের অসুবিধা হয় কিনা জানতে চাইলে তাদের মতামত হচ্ছে, ঢাকা শহরের অনেক ফুটপাত আছে যেগুলো মানুষ খুব একটা চলাচল করে না। সেসব জায়গায় আমরা বসলে পথচারীদের কোনোরকম সমস্যা সৃষ্টি হয় না। সিটি করপোরেশন ইচ্ছে করলে আমাদের সেসব জায়গা লিজ দিতে পারে। লিজ নেয়া সম্পর্কে সিটি করপোরেশনের কাছে আবেদন করা হয়েছে কিনা জানতে চাইলে তারা জানায়, আমাদের সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে আবেদন করা হয়েছে। এখন সিটি করপোরেশন ব্যাপারটা বিবেচনা করে দেখছে। আশা করছি আমরা লিজ পাবো। লিজ পেলে তাদের কি কি সুবিধা হবে তা জানতে চাইলে এক নার্সারি মালিক জানান, তখন আর আমাদের ফুলের গাছ এবং চারা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। আমরা সুবিধামতো গাছ এবং চারার পরিচর্যা করতে পারবো। আমাদের একটা স্থায়ী জায়গা হলে ক্রেতারাও লাভবান হবেন। যদি কোনো চারা বা গাছ আমার সংগ্রহে না থাকে তবে পাওয়ার জন্য তাদের খুব বেশি দূরে যেতে হবে না।
নার্সারি পেশা জীবন ধারণের জন্য কেমন জানতে চাইলে এক মালিক জানান, বেশ ভালো। আমি এ পেশার মাধ্যমেই আমার পরিবার চালাতে পারছি। আমার অধীনে মোট ৫ জন লোক কাজ করে। এ পেশায় খুব বেশি ইনভেস্ট করতে হয় না। তবে সার্বক্ষণিক পরিচর্যা করতে হয়। ব্যাপারটা অনেকটা সন্তান লালন-পালনের মতো।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×