আইপিএলে পুনে ওয়ারিয়র্সে তামিম।
২৫ শে মার্চ, ২০১২ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুনে ওয়ারিয়র্সের হয়ে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে খেলবেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবাল।
শনিবার রাতে বিসিবির ডিনার পার্টিতে এ ব্যাপারে তামিমকে জিজ্ঞ্যেস করা হলে সে সময়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তবে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুঞ্জন শোনা যায় পুনে ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তামিম।
চোটের কারণে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের প্রথম ম্যাচে ভিক্টোরিয়ার হয়ে মাঠে নামেননি তামিম। সুপার লিগের প্রথম দুই ম্যাচে খেলছেন না জানিয়েছিলেন আগের দিনই।
রোববার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তামিম নিশ্চিত করেন আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা। এশিয়া কাপের চার মাচে টানা চার অর্ধশতক হাঁকানোর পর সৌরভ গাঙ্গুলির দল ওয়ারিয়র্সে ডাক পেলেন তিনি।
তিনি বলেন, “পুনে ওয়ারিয়র্সের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি এ সপ্তাহের মধ্যেই চুক্তির কাগজপত্র হাতে পেয়ে যাব।”
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন