somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালাত বা নামাযের কয়েকটি গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাত আদায়ের সময় নিম্নের বিষয়গুলোর প্রতি বিশেষভাবে যত্নবান ও সচেতন থাকবে :

-সালাত আদায়ের সময় আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে সালাত আদায় করছো এই নিয়্যত বা সংকল্প করো।

-সালাত আদায়কালে এদিক সেদিক তাকাবেনা এবং বিনা প্রয়োজনে নড়াচড়া করবেনা।

-সালাত আদায় কালে হাসাহাসি করবেনা।

-সালাতের আরকানগুলো যথাযথভাবে পালন করো।

-সময়মতো সালাত আদায় করো।

-জামাতের সাথে সালাত আদায় করো।

-সালাত আদায়ের সময় তোমরা মহান স্রষ্টা আল্লাহ তা’ আলার সম্মুখে দাঁড়িয়েছো - এই অনুভূতি জাগ্রত রাখো ।

-সালাতের আদায়কালে তাড়াহুড়া করোনা।

-অত্যন্ত ধীরেস্থির ও শান্ত ভাবে সালাত আদায় করো।

-সালাতের মধ্যে সব সময় আল্লাহকে স্মরণ রাখো । মন অন্যদিকে চলে গেলে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনো।

-সালাতে যা কিছু উচ্চারণ ও পাঠ করো , সেগুলো বুঝে বুঝে উচ্চারণ ও পাঠ করো।

-রুকূর সময় মনে করবে - আমি আমার স্রষ্টা ও প্রভু মহান আল্লাহর সামনে মাথা নত করেছি।

-সাজদার সময় মনে করবে - আমি গোটা দেহ ও মনসহকারে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম।

-পরিবারের অন্যান্যদের সালাত আদায় করতে উদ্বুদ্ধ করো।

-বন্ধু ও সহপাঠীদের সালাত আদায় করতে উদ্বুদ্ধ করো।

-অন্যদেরকে সালাতের সঠিক নিয়ম শিখাও।

-ফরযের আগে পরের সুন্নত সালাতগুলোও আদায় করো।

-সুযোগ পেলেই এবং বিশেষ করে রাত্রে রফল সালাত আদায় করো।

-সুন্দরভাবে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো।

-সালাত জান্নাতের চাবি। সুন্দরভাবে সালাত আদায়ের মাধ্যমে জান্নাতের চাবি সংগ্রহ করো।


সালাত সম্পর্কে কুরআনের বাণী

এখানে সালাত সম্পর্কে কুরআনের কয়েকটি বাণী উল্লেখ করা হলো । এগুলোর অর্থ জানায় এবং মুখস্ত করার চেষ্টা করো।
অর্থ : আর সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য । ’ ( সূরা ২০ তোয়াহা : আয়াত - ১৪ )

অর্থ : সালাত কায়েম করো এবং যাকাত দিয়ে দাও। আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো (অর্থাৎ জামাতে সালাত আদায় করো)। ’ (সূরা ২ আল বাকারা : আয়াত - ৪৩ )

অর্থ : যে কিতাব তোমার প্রতি অহী করা হয়েছে , তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। ’ ( সূরা ২৯ আনকাবূত : আয়াত - ৪৫)

অর্থ : অবশ্যি সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে । ’ ( সূরা ২৯ আনকাবূত : আয়াত - ৪৫)

অর্থ : তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ করো। এবং এর উপর অটল থাকো। ’ ( সূরা ২০তোয়াহা : ১৩২ )

অর্থ : (লোকমান তার ছেলেকে এই বলে উপদেশ দিয়েছিল হে আমার পুত্র ! সালাত কায়েম করবে , ভালো কাজের নির্দেশ দেবে , অসৎ ও মন্দ কাজ থেকে নিষেধ করবে , আর ( এতে বিপদ আপদ আসলে ) ধৈর্য ধরবে। ’ ( সূরা ৩১ লোকমান : আয়াত - ১৭)

অর্থ : তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ( ধৈর্য ) ও সালাতের মাধ্যমে। ’ ( সূরা ২ আল বাকারা : আয়াত - ৪৫)

অর্থ : একদল লোক আছে , তাদেরকে ব্যস্ততা এবং ব্যবসা - বানিজ্য আল্লাহর স্মরণ এবং সালাত কায়েম করা থেকে বিরত রাখেনা। ’ (সূরা ২৪ নূর : আয়াত - ২৭)

অর্থ : ( একদল লোক আছে ) তাদেরকে যদি আমি দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি , তবে তারা সালাত কায়েম করবে .....................।’ (সূরা ২২ আল হজ্জ : আয়াত ৪১ )

অর্থ : ( ইবরাহিম দোয়া করেছিল : ) হে আমার প্রভু ! আমাকে সালাত কায়েমকারী বানাও আর আমার বংশধরদের মধ্য থেকেও । ( সূরা ১৪ ইবরাহিম : আয়াত - ৪০ )


সালাত সম্পর্কে দুটি হাদিস

১. আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত , তিনি বলেন , আমি আল্লাহর নবী সা. কে জিজ্ঞাসা করলাম : আমল সমূহের ( কর্মসমূহের ) মধ্যে কোন আমলটি ( কাজটি ) আল্লাহর কাছে সবচে ’ প্রিয় ? তিনি বললেন : সময়মতো সালাত আদায় করা । ’ আমি বললাম তারপর কোন কাজটি ? তিনি বললেন : মা বাবার সাথে ভালো ব্যবহার করা । ’ আমি বললাম , তারপর কোন কাজটি ? তিনি বললেন : আল্লাহর দীন বাস্তবায়নের জন্যে প্রচেষ্টা চালানো। ” ( সূত্র : সহীহ বুখারি ও মুসলিম )

২. উবাদা বিন সামিত রা. থেকে বর্ণিত , তিনি বলেন , রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ তা’আলা পাঁচ ওয়াক্ত সালাত ফরয করে দিয়েছেন। যে কেউ সেগুলো আদায়ের উদ্দেশ্যে সুন্দরভাবে অযু করবে , নির্ধারিত সময় অনুযায়ী সেগুলো আদায় করবে , সেগুলোর রুকূ সজদা পূর্ণ ভাবে আদায় করবে , তার জন্যে আল্লাহর অংগীকার হলো , তিনি তাকে ক্ষমা করে দেবেন । ” ( সূত্র : আহমদ , আবু দাউদ , নাসায়ী , মালিক )

সূত্রঃ
Click This Link নামায পড়ি/13
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×