"মুখ্য নাটক লক্ষ্য মঞ্চ"..এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মের নাট্যদল নাট্যবেদ কর্মশালার মাধ্যমে নতুন নাট্যকর্মী সংগ্রহ করছে। মঞ্চ নাটকে কাজ করতে এবং নাট্য আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে আগ্রহী তরুণ-তরুণীদের নিয়ে ৩ মাস ব্যপী কর্মশালা পরিচালিত হবে। আবেদনকারীকে নূন্যতম এইচ এস সি পাস এবং বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। সংগীত, বাদ্যযন্ত্রে পারদর্শীরা অগ্রাধিকার পাবে। আগ্রহীদের আগামী ২০ জুলাই এর মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম পাওয়া যাচ্ছে -
১. কফি হাউস, বাংলাদেশ শিল্পকলা একাডেমী
২. ডাস, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. সুরের মেলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ
৪. থিয়েটার কর্ণার, বেইলী রোড
৫. ডাইনামিক ফুড কর্ণার, ঝিগাতলা, ধানমন্ডি।
ফরমের মুল্য ১০০ টাকা।
ওয়েবসাইটেও আবেদন করা যাবে। ওয়েবসাইট: http://www.nattyabed.weebly.com
বিস্তারিত জানতে : ০১৮২৩০৬২৭৮২
নাট্যবেদ এর মঞ্চ নাটক "মন পবনের নাও" ইতিমধ্যে দর্শক জনপ্রিয়তা পেয়েছে। দলের সভাপতি মির্জা নাজমুজ্জামান সম্রাট জানিয়েছেন আগামী ৩১ জুলাই, রবিবার
শিল্পকলা জাতীয় নাট্যশালায় "মন পবনের নাও" নাটকটির প্রদর্শনী রয়েছে। এছাড়াও নাট্যবেদ প্রযোজিত ৩ টি পথনাটক রয়েছে।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।