somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম যাত্রায়ই গলদ এম ভি কীর্তনখোলা ২ লঞ্চের

১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকটা ঢাক ঢোল পিটিয়ে বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাবশালী মন্ত্রী দিয়ে ফিতা কেটে শুভ যাত্রা করেছিল দক্ষিন বাংলার সর্ববৃহৎ জলযান এম ভি কীর্তনখোলা ২।
কিন্তু কিছুদূর যেতেই পথিমধ্যে চরমোনাই এলাকার চরে আটকা পড়ে কীর্তনখোলা-২।
মূলত সেখান থেকেই বিপর্যয় শুরু। চরে আটকা পরে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দক্ষিণাঞ্চলে আধুনিক নৌযাত্রার সকল প্রতিশ্রুতি নিয়ে যে কীর্তনখোলা-২ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তার প্রতি পদে পদে যাত্রীদের ভোগ করতে হয় চরম অশান্তি। খাবারের নিম্নমান দেখে হতবাক হয়ে যায় পুরো কীর্তনখোলা-২ এর যাত্রীরা। সবশেষ নির্ধারিত সময়ের ৫ ঘন্টা পর অর্থাৎ সকাল সাড়ে দশটায় ঢাকার ঘাটে পৌঁছায় কীর্তনখোলা-২।

রাডার প্রসঙ্গঃ যে কোন নৌযানে রাডার থাকার মানে হচ্ছে নৌযানটি শতভাগ না হলে মোটামুটি ভাবে নিরাপদ। কারণ রাডার যে কোন দুর্ঘটনার আগাম বার্তা পৌঁছে দেয় নৌযানটিতে। যাতে করে নৌযানটি অনাকাঙ্খিতভাবে কোন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। কিন্তু শুক্রবার রাতে কীর্তনখোলা-২ নৌযানে উপস্থিত শতশত যাত্রী দেখল বরিশাল নৌবন্দর ছাড়ার অল্প সময়ের মধ্যেই এটি চরমোনাই চরে আটকে যায়। এখন প্রশ্ন উঠেছে তাহলে নৌযানটিতে যে রাডার যুক্ত করা আছে সেটি সচল কিনা ? লঞ্চটির উদ্বোধন এর সময় বলা হয়েছিল পানির নিচের গভীরতা মাপার জন্য ইকো সাউন্ডার কাজ করবে। কিন্তু অদক্ষ চালকের পক্ষে এগুলো বোঝা সম্ভব হয়নি।

অদক্ষ চালকঃ রাডার ও ইকো সাউন্ডার সচল তাহলে নিশ্চই চালক অদক্ষ। কিংবা রাডারের পূর্বাভাস বুঝতে অদক্ষ চালক। এমন প্রশ্ন এখন সচেতন নগরবাসীর।

খাবারের নিম্নমানঃ বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এমনটাই সত্য হলো কীর্তনখোলা-২’র ক্ষেত্রে। তা না হলে এমন বিলাস বহুল নৌযানে খাবারের নিম্নমানের বিষয়টি বরিশাল নগরীতে সর্বত্র আলোচনায় ছিল। সর্বত্রই অব্যবস্থাপনায় ভরপুর এই নৌযান দক্ষিণাঞ্চলের যাত্রী সেবায় কতটুকু উপকারে আসবে তা এখন দেখার বিষয়।

কতটুকু বিলাসবহুলঃ আজ থেকে প্রায় ৭ বছর আগে যাত্রা শুরু করেছিল এম ভি সুন্দরবন ৭ লঞ্চ। ৭ বছর পর কীর্তনখোলা ২ যাত্রা শুরু করল। ৭ বছর অনুপাতে জাহাজটি যে পরিমান আধুনিক হবে ভাবা হয়েছিল সে পরিমান আধুনিক কীর্তনখোলা ২ জাহাজটিকে দেখে মনে হয়নি। বলা হয়েছিল ডেকের যাত্রীরা বড় পর্দায় ছবি দেখতে পারবে কিন্তু তার সাধারন টিভি ছাড়া ডেকের যাত্রী দের জন্য বড় পর্দাইয় ছবি দেখবার কোনো ব্যবস্থা নেই। নেই সোফার ব্যবস্থাও। তাই আমার কাছে মনে হয়েছে কীর্তনখোলা ২ লঞ্চটির চেয়ে সুন্দরবন ৭ লঞ্চটি এখনো বিলাসবহুল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×