somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাশ নম্বর ১৬!

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি লাশ নম্বর ১৬ বলছি। আগে আমার নাম ছিল। পরিচয় ছিল। কিন্তু সর্বগ্রাসী আগুন আমাকে পুড়ে কয়লা বানিয়ে দিয়েছে। আগুনের তাপে আমার শরীরের সব মাংস গেছে ঝলসে। আপনারা কেউ চিতার আগুনে কোনো লাশ পুড়ে যেতে দেখেছেন কিনা জানি না। চিতার আগুনে লাশ নাকি 'জ্যান্ত' হয়ে ওঠে! আসলে আগুনের প্রচণ্ড তাপে শরীর মৃত শরীরও বেঁকে যায়। তখন দেখে বিভ্রম জাগে। মনে হয় লাশটা নড়ছে। একবার ভাবুন, শুধু একবার ভাবুন, আমাকে পোড়ানো হয়েছে জ্যান্ত লাশ হিসেবে। আমি বেঁচে ছিলাম। বেঁচে থেকেই দেখেছি কীভাবে আগুনের সমুদ্র গিলে খাচ্ছে আমাকে। এর চেয়ে ভয়ংকর পরিণতি আর কী হতে পারে মানুষের! এর চেয়ে যদি বাসের তলে চাপা পড়তাম! কিংবা কেউ যদি গুলি করে খুন করত আমাকে!
আমি লাশ নম্বর ১৬ বলছি। আমাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে জুরাইনে। আমার মতো আরও অনেকের লাশ এভাবে মাটিচাপা পড়েছে। কবরে শুয়ে শুয়ে আমি দেখছি, কীভাবে আমাদের দেশের হাজার কোটি টাকার মালিক পোশাক শিল্পের কর্তাব্যক্তিরা মাটিচাপা দেওয়ার তোড়জোড় করছেন এই নৃশংস হত্যাকাণ্ড। তারা অপেক্ষায় আছে, কিছুদিন পেরিয়ে গেলেই আবার ঠান্ডা হয়ে যাবে সব। ফ্যাক্টরির
আগুন নিভে এসেছে। মানুষের ক্ষোভের আগুনও নিভে যাবে একদিন। আমাদের শোকের আয়ু যে মাত্র কয়েক ঘণ্টার। টিভিতে আমাদের পুড়তে দেখার খবর দেখে আপনিও তো দিব্যি রাতের খাবার খেয়েছেন। পরদিন সকালে হিন্দি গানের সুর ভাঁজতে ভাঁজতে করেছেন গোসল। অফিস করেছেন। স্ত্রীর সঙ্কে খুনসুটি করেছেন। আপনার ছোট্ট বাচ্চাটির সঙ্গে খেলেছেন কিছুক্ষণ।
কেউ জানেনি, জানতে চায়নি আমার স্ত্রী আছে কিনা। বাচ্চা আছে কিনা। আমিও এমন পরম মমতায় আমার সন্তানকে কোলে তুলে নিতাম কিনা। কারো কাছে মানুষ আমার কোনো অস্তিত্ব এখন নেই। আমি লাশ নম্বর ১৬।
কিন্তু আমার মৃত্যু আছে, মরণ নেই। আমি আবার এসেছিলাম। আজ বিজিএমইএ ভবনে, আমাদেরই রক্ত-হাড় শুষে নেওয়া টাকায় গড়ে ওঠা সুরম্য অট্টালিকার সামনে আমি আবার এসেছিলাম। সাদা কাফনের সামনে শুয়েছিলাম। ঠাঠা রোদ উপেক্ষা করে কয়েক শ মানুষ এসেছিলেন সেখানে। প্রথমে অনেকেই মনে করেছিলেন, এ বুঝি কোনো সার্কাস। অনেকের মুখে দেখেছি কৌতুকের হাসি। কিন্তু ধীরে ধীরে সেই হাসি উবে গেছে। শুয়ে থাকার সময় মানুষের কথা আমার কানে ভেসে আসছিল। তাদের হৃদয়ে স্পন্দিত প্রতিবাদের সুর আমি অনুভব করছিলাম।
না, বিজেএমইএর কোনো কর্তাব্যক্তি আসেননি এখানে। এসির আরামদায়ক উষ্ণতায় নিরাপদ দূরত্ব থেকে এই 'মশকরা' দেখেছেন। মানুষের প্রতিবাদের উত্তাপ তাই তারা টের পায়নি। ওরা জানে না, ঘুমন্ত আগ্নেয়গিরির মতো ভয়ংকর কিছু আর পৃথিবীতে নেই। একবার মানুষের মনের এই পুষে রাখা ক্ষোভের আগুন উসকে গেলেই কিন্তু সমূহ বিপদ। সেই প্রতিবাদের আগুনে তারাও একদিন পুড়বে নিশ্চয়ই। পুড়ে খাক হবে আমার মতোই। চেনা যাবে না তাদের চেহারা। পরিচয় বলতে থাকবে শুধুই একটি নম্বর।
আমি লাশ নম্বর ১৬, আমার কবরে এখনো এই পাপীদের স্থান করে দেওয়ার মতো যথেষ্ট জায়গা...
(Rajib Hasan)
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×