somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনারেশন !

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় বদলাইছে, সেই সাথে বদলাইছে জীবনযাপনের ধরণ। নতুন নতুন সব জেনারেশনের আবির্ভাবও তো কম ঘটে নাই। এই নতুন নতুন জেনারেশন আবার নতুন নতুন প্ল্যাটফর্মে উপর দাঁড়ায়ে তৈরি হইসে। যেমন ধরা যায় টেলিকম কম্পানির বদৌলতে আবির্ভাব ঘটসে ডিজ্যুস জেনারেশন, ইন্টারনেটের সামাজিক নেটওয়ার্কের হাত ধইরা আসছে ফেসবুক জেনারেশন। বাংলা সব ব্লগের হাত ধইরা মুক্ত বুদ্ধির চর্চা করতে গিয়া আবির্ভাব হইসে ব্লগীয় জেনারেশন। আবার পাশ্চাত্যের সংস্কৃতির হাত ধইরা তৈরি হইসে হিপহপ জেনারেশন। এছাড়াও শীশা জেনারেশন, মিউজিক জেনারেশন, সোশ্যাল অয়েলফেয়ার টাইপ জেনারেশন (জাগো, কমিউনিটি অ্যাকশান, সি বি এফ, উদয়.........) ইত্যাদি ইত্যাদি তো আছেই। মাগার এত নতুন নতুন জেনারেশনের পরও আমাদের দেশের যেই জেনারেশনের কোন গুণগত পরিবর্তন এখনও আসে নাই তা হইলো রাজনৈতিক জেনারেশন। ছুডুবেলা থেকে যা দেইখা আসছি তাইই দেখতেসি। যেমন ছোট বেলায় মিছিল মিটিং হইলে রাস্তায় চিল্লায় চিল্লায় যেই শ্লোগান দিত ওইগুলি এখনও আছে। কয়েকটা নমুনা হইলো এমনঃ
১) জ্বালো জ্বালো... আগুন জ্বালো
২) খুনি ওমুকের গদিতে... আগুন জ্বালো একসাথে
৩) ওমুকের চামড়া... তুলে নেব আমরা
৪) একটা দুইটা ওমুক ধর... সকাল বিকাল নাস্তা কর।
৫) অমুকের কাল হাত... ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও।
৬) আমরা সবাই ওমুক সেনা... ভয় করি না বুলেট বোমা।
ইত্যাদি ইত্যাদি আরও অনেক আলতু ফালতু শ্লোগান এখনও শুনা যায়।

জাতি হিসাবে আমাদের এতোটাই বদনসিব যে যেইসব জায়গায় আমাদের পরিবর্তন না হইলেও চলতো সেইসব জায়গা পরিবর্তনের নামে বিকৃতির চরমে পৌঁছায়ে গেসে আর যেই জায়গাগুলিতে সত্যিকারারথে একটা সুন্দর পরিবর্তনের দাবি রাখে যেমন রাজনীতি সেইসব জায়গা গুলি এখনও আগের মতই থাইকা গেসে। কি সব ছাইপাশ মানুষ আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক হইয়া বইসা আসে।

সব কিসুরই নাকি একটা শেষ আসে। এখন দ্যাখার বিষয় এই অবস্থার শেষটা আসলে কই হয়। জানি না দেইখা যাইতে পারবো কিনা। তয় দ্যাখতে বড়ই মন চায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×