ফ্রি
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবীতে সবচেয়ে জরুরি, সবচেয়ে দরকারি জিনিসগুলো ফ্রি তে পাওয়া যায় । বাতাস, আলো, পানি সবই ফ্রি। নিঃশ্বাস বন্ধ করে ২ মিনিটও থাকা যায় না। পানির নিচে হলে তো কথাই নেই। একবার বুকভরে নিঃশ্বাস নেয়ার জন্যে ছটফট করা লাগে। আলোর দাম যদি কোন স্ট্যান্ডার্ড ধরে বিক্রি করা যেত তাহলে সব বিলিওনিয়ার অনেক আগেই ব্যবসা ছেড়ে দার্শনিকের দোকান দিত! পানির দাম যদিও প্রতি গ্লাস ১ টাকা, তাও মাঝে মধ্যে ভাংতি না থাকলে দোকানিরা সেটা অগ্রাহ্য করে। বা একগ্লাস খেয়ে ২ টাকা দিলে একটু খুশিও হয়। পানির আসল উৎস কিন্তু ফ্রি ফ্রি ফ্রি !
এতো গেল জৈবিক চাহিদা। হৃদয় তত্ত্বের ভালবাসা টাও ফ্রি। বাবা-মায়ের ভালবাসা, ভাই-বোনের ভালবাসা সবই চাওয়ার আগে ফ্রি! প্রেমিক-প্রেমিকার ভালবাসা ফ্রি কিনা তা নিয়ে দ্বিমত থাকতে পারে। দুর্জনেরা বলে প্রেমিকার ভালবাসা নাকি দামি রেস্তোরার জাঙ্ক ফুড বিলের সমানুপাতিক!
যার কিছু নেই তার আছে দারিদ্র্য। গরিবেরা ফ্রি খোঁজে। ফ্রি পেয়ে খুশি হয়। ফ্রি চিন্তা করে ভাবুক হয়! তাই হয়ত কোন এক রাতে, কোন এক বিশেষ মুহুর্তে কবি নজরুলের মনেও এমন এক বিশেষ ভাব দেখা দিয়েছিল। তিনি লিখেছিলেন " হে দারিদ্র তুমি মোরে করেছ মহান "। তখন ফেইসবুক,ব্লগ না থাকায় স্ট্যাটাস আপডেট করতে পারেননি।
কবি নজরুল স্ট্যাটাস আপডেট না করেও মহান, আধখানা চাঁদ করেও নাদান !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন
শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুন