সহসা আমি থেমে যাই, অবাক হয়ে থমকে দাড়াই
জীবণের ব্যাস্ত সময়ের মাঝে হঠাৎ পিছু ফিরে তাকাই ,
তাকিয়ে দেখি আমার আমি বিষণ্বতায় মোড়া
স্মিত হাসি আর চঞ্চলতার মেকি চাদরে ঢাকা,
একটু হাসি,
এই সমাজের অনবদ্য এক প্রতিচ্ছবি আমি
নগ্ন অশ্লীলতা কে সুশীলতা দিয়ে ঢাকি ।
প্রতিনিয়ত উল্টে যায় ক্যালেন্ডারের পাতা
সাথে সাথে মন্থর গতিতে আমার বদলে যাওয়া
আবার পিছু ফিরে তাকাই আমি অনেক দূরে তুমি
তীব্র আকর্ষণে আমায় টানে তোমার স্মৃতি
সেই টান যেন কৃষ্ণবিবরের টান
তাতেই হারাই আমি কিছুসময়ের জন্য আবার ।
অনেক হয়েছে সময় এবার সামনে তাকাবার
বরাবরের মত সময় এসেছে ক্যালেন্ডার উল্টাবার,
পাতা উল্টে যাবে জীবণও বদলে যাবে
থাকবে তুমি, তোমার স্মৃতি ব্ল্যাকহোল হয়ে ।
আমৃত্যু এই জীবণটা বিষণ্বতায় মোড়া থাকবে
তবুও সমাজ আমাকে হাসিখুশিই দেখবে ।
নিঝুম রাতে ব্ল্যাকহোলটা যখন ভয় দেখাতে আসবে,
তখন কি তুমি আসবে হঠাৎ আমায় বাঁচাতে?
.
সায়ানাইড সাকিব ।।
#CNOS.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




