somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিখারীনামা ও দুই পিচ্চির গল্প

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিক্ষুক বাংলাদেশের কমন একটা ব্যাপার হলেও এদের ভিক্ষা করার পদ্ধতি খুবই মজাদার এবং অভিনব । যেমন আমার পরিচিত এক ভিক্ষুক আছে যে ভিক্ষা করে সিগারেট কিনে খায় । একদিন আমাদের ক্লাসে আসাতে স্যার ওকে বেশ কিছু টাকা তুলে দেয় । এরপর থেকে প্রায়ই একই সময় আসতে থাকে । একদিন স্যার বললেন, টাকাতো দেবো না ।
-কেন?
-টাকা দিয়ে সিগারেট কিনে খাও তুমি । তাই ।
-কি খাই না খাই এইডা আমার পারসুনাল বেষয় ।
বলেই লোকটা চলে গেল । আর কখনো আসে নি ।
*
অনেকদিন আগের একটা ঘটনা বলি, এক ভিক্ষুক, হিন্দু । ৪৭ এর আগের ঘটনা । ভিক্ষা করতে যেত যে গ্রামে, সেখানে যে কোন বাড়ি হিন্দু কোনটা মুসলমান, বোঝা যেত না । নিরুপায় হয়ে সে একটা অভিনব পদ্ধতি তৈরি করল । জয় মা দূর্গা লাইনটাকে এমনভাবে উচ্চারন করত যাতে বোঝাই যেত না যে সে কি বলছে, জয় মা দূর্গা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ।
*
তারপর এক মহিলার কথা । সে বাসায় এসে মাঝে মাঝেই টাকা নিয়ে যায় । তখনো বছর হয় নি নানু মারা গেছে । তাই মা সব বৃদ্ধার মাঝেই নানুকে খুঁজে পেত । তাই কখনো সেই ভিক্ষুকটাকে না করত না । প্রথমে দুইটাকা চাইতো । কয়েক সপ্তাহ পর মায়ের কাছে দুইটাকা না থাকা দরুন উনাকে ৫ টাকা দিলো । এরপর থেকে সে পাচটাকার কমে নিবেই না । এরপর মা একদিন খুশি মনে ওনাকে ১০ টাকা দেয় । তারপর থেকে সে এসে বলে,”মা ১০ টা টাকা দাও!”
*
একদিন আমি আর আমার ফুফাতো ভাই রমনা পার্কে বসে আছি । প্রসঙ্গত, আমি ঢাকায় থাকি না । একটা পারিবারিক কাজেই ওইদিন যাওয়া । তো যথারীতি ভিক্ষুক হাজির । আমার কাছে দুইটাকা ছিলো । দিলাম । ভাইয়ের কাছে চাইতেই ভাই সরাসরি না করে দিলো । তখন ভিক্ষুকটা বলে উঠল,”দেননা স্যার । ওই স্যার তো প্রতিদিনই আমাকে টাকা দেয় । তাই না স্যার?” আমি তখন পুরোপুরি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি । প্রায় বছর দুয়েক পর আমি সেদিন ঢাকায় গিয়েছিলাম ।
*
এই ঘটনাটা খুবই রিসেন্ট । এক ভিক্ষুক এসে বলতে লাগল,” হিন্দু থেকে মুসলমান হইছি টাকা নাই!” পাশের বন্ধু বলে উঠল,”কি কইলি? হারামজাদা । আমি ব্রাহ্মণ “ এই কথা শুনেই লোকটা পরিমরি করে ছুটল ।
*
এবার ভিক্ষুক জাতির সবচে ভয়ংকর ভিক্ষুকদের গল্প ।পিচ্চি ভিক্ষুক । এরা যে কতটা ভয়ংকর, যারা দেখেছে বা ভুগেছে তারাই জানে । তো একদিন, মেলার ভিতর আমার পিছে একটা জুটেছে । সামনেই আরেকটা পিচ্চি । বাবার কোলে, হাতে আইসক্রীম । তো ভিক্ষুক পিচ্চিটাকে আমি ভারী গলায় বললাম,” ভিক্ষা কইরা কি হবে চল তরে স্কুলে নিয়া যাই । পড়বি চল ।“ কথাগুলো আমি কোলের পিচ্চিটার দিকে তাকিয়ে বলছিলাম । কারন তিন বছরের পিচ্চির আইসক্রিম খাওয়া দেখতে ভালই লাগে । পিছন ফিরে দেখি ভিক্ষুকটা তুমুল গতিতে দৌড়াচ্ছে । আমার দিকে একবার তাকিয়ে দৌড়ের গতি দ্বিগুন করে দিলো । এদিকে আবার ওই আইসক্রীমওয়ালা কান্না শুরু করে দিলো । ওর দিকে তাকাতেই কান্না দ্বিগুন তিনগুন বেড়ে গেল । কাঁদছে আর বলছে, আমি স্কুলে যাবো না । পরে ব্যাপারটা বুঝতে পেরে বাবাটা যায়গা ত্যাগ করল ।
*
পিচ্চি প্রসঙ্গ যখন উঠলই তখন এক পিচ্চির কাহিনী দিয়েই শেষ করি । বড়ই খেতে আমি খুব ভালবাসি । খেতে খেতে রাস্তায় হাটছি । এক পাচ বছরের বাচ্চা ভয়ানক কান্না করছে । বাসায় যাবে না । মাকে খামচি দিচ্ছে, হাতপা ছুঁড়ছে । আমার কি হল ওকে বললাম,”কান্দিস না । বড়ই খা ।“ দুটো বড়ই দিলাম বড় দেখে । ওমা কিসের কান্না কিসের কি । একটা বড়ই মায়ের দিকে দিয়ে বলল মা খাও । আর আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলো । হাসির মায়া এখনো ছাড়তে পারি নি ।
.
সায়ানাইড সাকিব ।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×