somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে আগে হেফাজত করুন... আমি কনফিউজ হেফাজত না বরবাদ!!!!!

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি না আপনারা কে কতটা ইসলাম ধর্ম মানেন কিন্তু আমি মেনে চলতে চেষ্টা করি। আর এ জন্য আমি ১চিল্লা মানে ৪০দিন দাওয়াতের জন্য ব্যয় করেছি। তাতে শিখেছি যে, নিজেকে ছোট মনে করে অপর মুসলমান ভাইকে বড় মনে করা, ভ্রাতৃত্ব বোধ বাড়ানের জন্য এক প্লেটে খাওয়া, নিজের সমস্যা হলেও অপর ভাইয়ের সুবিধা প্রদান করা। আসল ইসলাম হল সত্যই শান্তির, একজন মুসলমানের আচার ব্যবহার দেখে যেন একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে সেটাই প্রকৃত ইসলাম। ইসলাম কোন উগ্রবাদ বা জঙ্গীবাদ সমর্থন করেনা। কিন্তু বর্তমান বাংলাদেশী ইসলাম শুধুই ধোকাবাজী ...। কারণ পবিত্র কোরআন এ স্পষ্ট করে বহুবার বলা হয়েছে যে ইসলাম ও কোরআন ই হল মহান আল্লাহ্ তাআলার কাছে মনোনীত ধর্ম এবং ধর্ম গ্রন্থ এবং এগুলোর হেফাজত মানে সংরক্ষণ কেয়ামত পর্যন্ত তিনি নিজে করবেন। তাহলে এরা কারা যারা নিজেদের ইসলামের হেফাজতকারী দাবী করে !!!!! তাহলে কি এনারা শিরক করছেন না???? যদি তাই করেন তাহলে তার তো কাফের হয়ে যাবেন!!!!! আসল কথা হল সেই একই ধর্মভীরুর এই দেশে ধর্মকে পুজি করে রাস্ট্র ক্ষমতায় যাওয়া। যদি তাই না হবে তাহলে কাল ’আর টিভি’ টক শো তে শাহরিয়ার কবির যখন হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা আব্দুর রব কে প্রশ্ন করলেন যে আপনাদের দাবীর মধ্যে অন্যতম মহিলাদের পর্দা বাধ্যতামুলক করা তা আমাদের ২ নেত্রী যে পর্দা করেন না তাদের বিষয়ে আপনাদের অবস্থান কি? তিনি উত্তর না দিয়ে প্রসঙ্গ এড়াতে চাচ্ছিলেন কিন্তু অনেক জুরাজুরির পর তিনি বলেই ফেল্লেন যে আমরা ক্ষমতায় যাওয়ার পর ২ নেত্রী যাতে পর্দা করেন তার জন্য চেষ্টা করবো। আল্লাহ বলেছেন নামাজ কায়েম মানে প্রতিষ্ঠা করতে আর যাকাত আদায় মানে প্রদান করতে তিনি কোথাও বলেননি ’ইসলাম হেফাজত কর’!!!! আসলে তারা এখন যা করছে সবই সাধারন ধর্মপ্রাণ মানুষের মগজ ধোলাই, যাতে পরবর্তীতে এই মানুষ গুলোর ভোটে সহজেই ক্ষমতায় আসা যায়। জামাত যদি পারে তবে তারা নয় কেন???? ইসলামে জিহাদ ঈমানের অংগ আর শ্রেষ্ট জিহাদ হল ’জিহাদে আকবর” মানে কু-প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ তারা যদি সত্যই ইসলাম মানতো তাহলে মহাখালীতে তান্ডব চালাতো না কারণ, সমাবেশের অধিকার সকল ধর্মের মানুষেরই আছে, ইসলাম কখনই কারও ’হক’ মানে অধিকার নষ্ট করার কথা বলেনা। একটা বিষয়ে আমার খুব হাসি পেল যে তারা ইসলাম বাঁচতে বিভিন্ন জেলা থেকে ঢাকা এলো কিন্তু তাদের প্রতিবেশীর খোজখবর কি তারা নিয়মিত নেয়? কারন আল্লাহ বলেছেন যে তার প্রতিবেশীর কাছে ভাল না তার জন্য বেহেস্তে যাওয়া কঠিন। তাই ইসলামকে রক্ষা করতে চাইলে ইসলামের খুটিনাটি সব আইন কানুন মানতে হবে। ইসলাম কথনই বিধর্মী বা নাস্তিক কে হত্যা করতে বলেনি, বরং বলেছে যে তাদের সাথে ভাল আচরন কর যাতে তোমার ব্যবহারে তারা তাদের ভুল বুঝতে পারে এবং ইসলাম গ্রহণ করে। কিন্তু কেউ কি তা করছেন, তাদের আচরনে তো তা মনে হয় না। তাই সকলকে অনুরোধ করছি প্রকৃত ইসলামকে জানুন হুজগে মাতবেন না। আর ওনাদের বলছি আমাদের মত সরল প্রাণ ধর্মভীরু মানুষের ধর্মীয় অনুভুতি নিয়ে ব্যবসা বা রাজনীতি করবেন না মুনাফেক না হয়ে প্রকৃত মুসলিম হোন।
আর মহান আল্লাহ তাআলার কাছে প্রর্থনা করি তিনি যেন সকল প্রকার ধর্ম ব্যবসায়ী ও সব রকমের অনাচার ও অধর্ম থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করেন।
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×