somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাত সমুদ্র, তেরো নদীর ওপারে যোগ্য প্রাণের দোসর...

২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে তিন যুগের প্রতিক্ষার অবসান ঘটিয়ে মরুর বুকে নামলো চির আরাধ্য বৃষ্টি। শীতল হলো এতদিনের তৃষ্ণার্থ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়… এবার শুধু আনন্দে ভেজা নয়, আনন্দে ভেসে গেলাম আমরা, প্রত্যশার চেয়েও প্রাপ্তি হলো অনেক বেশী। পেলাম রেকর্ডময় একটা ম্যাচের ঐতিহাসিক জয় ও বিশ্ববরেন্য নানা ক্ষেত্রের নক্ষত্রদের প্রাণঢালা অভিনন্দন… কিন্তু সবচেয়ে বড়, আনন্দের এবং গৌরবের বিষয় হলো, এতদিনের নিঃস্বার্থ ভালোবাসার উপযুক্ত প্রতিদান পাওয়া। এতদিন আমাদের ভালোবাসা ছিল একতরফা, মানে অসম্পূর্ণ। কিন্তু সেই ভালোবাসা এখন পূর্ণতা পেল আর্জেন্টিনার নাগরিকদের প্রাণভরা ভালোবাসায়…। এতবছর আমরা বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা উড়িয়েছি, আর এখন আর্জেন্টিনার জনগন তাদের দেশে আমাদের বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন। এটা যে কতটা গর্বের ও কতটা আনন্দের তা কোনভাবেই বোঝানো সম্ভব না। যেকোন খেলাতেই সবচেয়ে বেশী সমর্থক থাকে স্বদেশী, কিন্তু যেক্ষেত্রে আর্জেন্টিনা ব্যতিক্রম কারণ তাদের দেশের জনসংখার থেকেও বাংলাদেশে তাদের সমর্থক সংখ্যা বেশী।আমরা অভিভূত ও উচ্ছসিত ভালোবাসার এমন যোগ্য প্রতিদান পেয়ে। আমি গর্বিত আর্জেন্টিনার একজন সমর্থক হিসাবে ১৭ হাজার কিলোমিটার দুরে ও ১৯ গুন বড় একটা দেশের জনগনের হাতে আমার বাংলাদেশের প্রিয় পতাকা ওড়ানোর কৃতিত্বের অংশীদার হতে পেরে…। আমাদের আর চাওয়ার কিছুই নাই..। অতএব, এবার মনে প্রাণে কামনা করছি আগামী ২০২৬ সালে তারা যেন শিরোপা নেয়, যারা বিশ্বকাপ শুরুর আগেই তাদের কতিপয় উগ্র সমর্থকদের কল্যানে মুখে মুখেই শিরোপা পেয়ে যায়, যাদের ২০ বছর ধরে অধরা রয়েছে হেক্সা মিশন, যাদের দলের কোচের সামন্যতম সময় হয় না বাংলাদেশী সাংবাদিকের অনুরোধে একমুহুর্ত থেমে “হাই, বাংলাদেশ” বলার, এবং সর্বোপরি দলের সুপার স্টারের একান্ত সহচর বাংলাদেশের একজন নাগরিক, এবং তিনি সে মারফতে ভাল মতোই জেনেছেন তাঁর ও তাঁর দলের জন্য এদেশে রয়েছে কি ভীষন রকমের পাগলাটে অসংখ্য ভক্তকুল। তা সত্বেও তিনি কখনই তাদের উদ্দেশ্যে, বা বাংলাদেশের উদ্দেশ্যে কোন শুভেচ্ছা বানী দেন নাই। জানার বা দেখার বড় ইচ্ছা শিরোপা জয়ের পর কি তাদের এই আচরন কি বজায় থাকে, নাকি কোন পরিবর্তন হয়…।এখন সবচেয়ে বড় শান্তি হলো আগামী কয়েক বছর আর হেক্কা বাহিনীর কচকচানিতে কান ঝালাপাল হবে না..। শুভ কামনা সবার জন্য ভালো থাকবেন সবাই...।

বাংলাদেশের প্রতি ভালোবাসা
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×