এইটা কি পড়লাম ? সময়ের সাক্ষী অনুসন্ধানঃ বাসে আগুনের পেছনে নানক-আজম, যুবলীগ কর্মী মাসুদ - আসলেই কি তাই ? যদি মিথ্যা হয় তবে এই সাইটের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা নেওয়া হোক
সময়ের সাক্ষী দাবী করছে :বাসে বোমা মেরে মানুষ পুড়িয়ে বিরোধীদলকে শায়েস্তা করার নৃশংস কৌশল নিয়ে আবারো মাঠে সক্রিয় নানক-আজম বাহিনী। গত ২৬ নভেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে ঢাকা শিশুপার্কের কাছে যাত্রীবাহী বাসে বোমা মেরেছে মাসুদ নামের এক ব্যক্তি। মাসুদ আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বিশ্বস্ত কর্মী। ঐ বাসের একজন যাত্রী রাশেদা ঘটনার প্রত্যক্ষদর্শী।
জানা গেছে আদাবর ১৬ নং বস্তির বাসিন্দা রাশেদা একটি প্যাথলজিক্যাল ল্যাবে ক্লিনারের কাজ করেন। রাশেদার ফোন নাম্বার ০১৮১৮০৬৯০২৬ . রাশেদা গোটা ঘটনা শাহবাগ পুলিশকে জানায় এবং আরো জানায়, মাসুদ তার পুর্ব পরিচিত এবং সে মাসুদকে পেট্রোল বোমা মারতে দেখেছে। পুলিশ দ্রুত তদন্তে নেমে ঘটনার সাথে নানকের সংশ্লিষ্টতা পেয়ে তদন্ত থামিয়ে দেয়। পরদিন থেকে রাশেদাকে খুজে পাওয়া যাচ্ছে না। একটি জনপ্রিয় টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন একই বস্তিতে বসবাসকারী রাশেদার সহকর্মী সালমা। এ ঘটনা নিয়ে গোয়েন্দা বিভাগে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
সরকার , তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই বিষয়টা গুরু্ত্বের সাথে নেওয়া দরকার । আমরা চাই শান্তি পূর্ন । ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ ।
খবরের লিন্ক : Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



