ফেসবুকে দেখলাম এক মূর্খ বা জ্ঞানপাপী এবিষয়ে বিতর্ক তুলেছে, যে ইসলামের ভিত্তি যেহেতু ৫ টি, আর তাবলীগ জামাত বলছে তাদের উসুল ৬ টি, তাই তারা ইসলাম বিকৃত করছে।
মূর্খদের সাথে কথা বলা বিরক্তিকর । তাও বলছি, উসুল মানে ভিত্তি না, নীতি , মুলনীতি । ব্যবহারিক অর্থে অনুসরণীয় নীতি বা কর্ম পদ্ধতি । উসুল - আসল এসব শব্দ থেকে এই অর্থগুলো আসে ।
আর বেনা - অর্থ ভিত্তি । বুনইয়াল ইসলাম : মানে ইসলামের ভিত্তি । কিসের সাথে কি ?
প্রতিটি আন্দোলনের একটা কর্ম পদ্ঢতি, মূল নীতি থাকে । তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রহ তাবলীগের কর্মীদের ৬ টি মুল বিষয়ের উপর মেহনত করে এই আন্দোলনে অংশ নেওয়া বা কার্যক্রম চালাতে বলেছেন, তাই এই ৬টা বিষয় তাবলীগ জামাতের উসুল । এগুলোকে ইসলামের উসুল কখন বলা হল ? আর বেনা বা ভিত্তির কথা আসলই বা কিভাবে ?
ফকীহ মুজতাহিদরা ৪টা উসুলের উপর ভিত্তি করে শরীয়তের বিধান গুলো বের করেন । এগুলো হল কোরাণ হাদীস, ইজমা ও কিয়াস । এর মানে কি ওনারা ইসলামের ভিত্তি বদলে দিয়েছেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



