যুদ্ধাপরাধীদের বিচার এদেশের মানুষের প্রাণের দাবী । আর এ দাবী যার অন্তরের অন্তরস্হল থেকে উচ্চারিত হয় না, যতগুলো বাংলাদেশী পাসপোর্ট -ই তার থাকুক না কেন, আমার কাছে সে বাংলাদেশী না ।
শাহাবাগের গণজাগরণ মন্চের কাজ কর্মের বিরোধিতা করেছিলাম, এখনও করি। সেটার কারণ ছিল, যা এখন আর বলার দরকার পরে না। তাই বলে শাহাবাগের মুল দাবীর সাথে আজও একাত্মতা ঘোষণ করি । যতদিন বাংলাগী হিসেবে বেচে থাকব ততদিনই একাত্ম থাকব ।
শাহাবাগের লাখ মানষের ঢল আর সারা দেশের কোটি কোটি মানুষের সমর্থণ কোন আওয়ামী কলা -কৌশলের ফসল না, ইমরাণের বানিজ্যের প্রডাক্ট না । ইমরান - আওয়ামী লীগ আর যুদ্ধাপরাধীদের বিচারকে এক করে ফেলবেন না।
ধর্ম পবিত্র , ধর্ম ব্যবসা ঘৃণিত । তেমনি স্বাধীনতার চেতনা পবিত্র আর চেতনা ব্যবসায়ীরা ঘৃণিত। এগুলোকে আলাদা ভাবে দেখতে হবে আমাদের । আজই, এখনই । নতুবা ধর্ম থেকে যাবে ধর্ম ব্যবসায়দের হাতে, আর চেতনা চলে যাবে চেতনা ব্যবসায়ীদের পকেটে।
অথচ ধর্ম আমার, স্বাধীনতা আমার, আর স্বাধীনতার চেতনাও আমার।
আমাদের বুঝতে হবে, বুঝাতে হবে, বলতে হবে ধর্মটা নিজামীর না, আর স্বাধীনতার চেতনাও ইমরানের না।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




