somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাসাবের ফাঁসি কার্যকর

২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুম্বাই হামলার মৃত্যুদণ্ড পাওয়া একমাত্র জীবিত আসামি মোহাম্মদ আজমল কাসাবের ফাঁসি আজ বুধবার সকালে কার্যকর করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন মানুষ নিহত হয়। এর পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তায়েবার হাত ছিল। লস্কর-ই-তায়েবার সদস্য কাসাব ও তাঁর নয় সহযোগী সমুদ্রপথে করাচি থেকে মুম্বাই এসে এ হামলা চালান। পরে পাকিস্তানি নাগরিক কাসাবকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মানুষ হত্যার দায়ে কাসাবকে মৃত্যুদণ্ড দেন ভারতের আদালত। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন কাসাব। চলতি বছরের আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট কাসাবের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। তবে এ আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল বলেছেন, ২৬/১১-এ মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত আজমল কাসাবের প্রাণভিক্ষার আবেদন ৮ নভেম্বর নাকচ করেছেন রাষ্ট্রপতি। তাঁর ফাঁসি আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় কার্যকর করার কথা আগেই জানানো হয়েছিল কাসাবকে।
এর আগে কাসাবকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগার থেকে পুনের কারাগারে নেওয়া হয়। সেখানে তাঁর ফাঁসি কার্যকর করা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×