somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিল-অমিল নেপোলিয়ন-হিটলার (প্রথম পর্ব)

০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





লেখাটা কিভাবে শুরু করি বুঝে উঠতে পারছি না। আমি দুই সময়ের দুই জনপ্রিয়ো নেতা কে নিয়ে লিখতে চাচ্ছি। এদের দেশ ভিন্ন, সময় ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন তবু কিছু কিছু মিল আছে। এমন মিল যে এড়ানো যায় না। ইতিহাস আমাদের কিছু শিক্ষা দেয়। অনেক সময় বলা হয়, ইতিহাস নাকি পুনরাবৃত্তি হয়। এও মনে হয়, একি ইতিহাসের পুনরাবৃত্তি না সময়ের পুনরাবৃত্তি? খুব জনপ্রিয়ো একটা মিল দেখা যায় আব্রাহাম লিংকন আর জন, এফ, কেনেডির মধ্যে। কিন্তু ইনাদের মধ্যে এতো মিল নেই। তবে যে মিল গুলো আছে তাও কম নয়। আমি মিল আর অমিল এই দুই মিলিয়ে দেখার চেষ্টা করবো। তবে আগে তাদের পরিচয় জেনে নেয়া ভালো। ইনারা ইতিহাসের খুবই বিখ্যাত ব্যক্তিত্ব। এক জন The great Nepoleon Bonaparte এবং অন্যজন Adlof Hitler। আপনারা কেউ কেউ হয়তো আমাকে পাগল ঠাওরাচ্ছেন। এ কি কথা বলে? পাগল নাকি? না, পাগল না। সত্যি কিছু কিছু মিল আছে। ইতিহাস এর সাক্ষী। আসুন এবার আগে একটু একটু করে জেনে নেই। ইতিহাসের এই বীর সন্তানদের। আমরা ইনাদের জীবনের খুঁটিনাটি জানতে জানতে মিল অমিল খুঁজবো।

নেপোলিয়ান বোনাপার্টঃ



আসলে ঠিক কোথাকে যে শুরু করবো তাকে নিয়ে বুঝতে পারছি না। যে সকল ব্যক্তিবর্গ তাদের ইচ্ছা অনিচ্ছা, দোষ-গুণের সূত্র ধরেই পালটে ফেলেছেন পৃথিবীর ইতিহাস, নেপোলিয়ন বোনাপার্ট তেমনি একজন সময়ের নায়ক, এক বিস্ময়কর প্রতিভার নাম। লা মার্টিন বলেছেন- ‘নেপোলিয়ন ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি’। কেন? ইতিহাস খুঁড়লে দেখা যায় চরম বিপর্যয়ের মুখেও অবিচল থেকে নিজের ভাগ্য জয় করে নেবার দুর্দমনীয় মানসিক শক্তি, সামরিক দক্ষতা ও অকল্পনীয় দূরদৃষ্টি আমাদের বিস্মিত করে।
জন্মঃ নেপোলিয়ন জন্মেছিলেন ইতালির পশ্চিম ভূমধ্যসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ কর্শিকাতে(Cosica)। এটি ফরাসি উপকূল থেকে প্রায় একশো মাইল দূরে। এই দ্বীপেরই একটি ছোট্ট শহর আয়াসিওতে (ইতালিয় উচ্চারণ আয়াচ্চো- Ajaccio) তিনি জন্মগ্রহন করেন ১৭৬৯ সালের ১৫ই আগস্ট। এর মাত্র দুই মাস আগে দ্বীপটি ফরাসীদের দখলে আসে।
বাবাঃ নেপোলিয়নের বাবা ছিলেন একজন আইনজীবী এবং অভিজাত শ্রেণীর মানুষ।
মাঃ মায়ের নাম লেটিসিয়া। তিনি ছিলেন বেশ কঠোর স্বভাবের এবং ভীষণ রকম শৃঙ্খলাপরায়ণ। তার আত্মমর্যাদাবোধ ছিল তীব্র। মার কাছ থেকে কষ্টসহিষ্ণুতা এবং ধৈর্য্য- এই গুণ দুটি পান বালক নেপোলিয়ন।
ভাই-বোনঃ নেপোলিয়নের ভাই-বোন ছিলো সব মিলিয়ে বারো জন। এর মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

এডলফ হিটলারঃ



পৃথিবীর ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ ঘৃণিত চরিত্র এডলফ হিটলার, যার নির্দেশে ষাট লাখ ইহুদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক এডলাফ হিটলার। কিন্তু তিনি যদি জিতে যেতেন তবে ইতিহাস ভিন্নভাবে লেখা হত। তিনিই হতেন সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদ এবং ইতিহাসের মহানায়ক। ইতিহাস কেবল বিজয়ীদের জন্য লেখা হয়, বিজিতের জন্য নয়। কিন্তু এই বিজিত শুধু ইতিহাস গড়েননি, পৃথিবীর ইতিহাসকে পালটে দিয়েছেন বলা যায়।
জন্মঃ ফরাসি বিপ্লবের ঠিক একশো বছর পরে, ১৮৮৯ সালের ২০ এপ্রিল উত্তর অস্ট্রিয়ার ইন (Inn) নদীর তীরে ব্রাউনাউ (Braunau) শহরে সন্ধের সময় হিটলার এক পান্থশালায় জন্মগ্রহণ করেন।
বাবাঃ হিটলারের বাবা এলইস হিটলার। তিনি একজন কাস্টমস অফিসার ছিলেন। অতিরিক্ত মদ্যপানের জন্য তার মেজাজ সব সময় সপ্তমে চড়ে থাকতো। ছেলেমেয়েদের পেটাতে তার হাত সবসময় নিশপিশ করত। ছেলে-মেয়েদের তিনি কড়া শাসনেই রাখতেন। কিন্তু তেমন লাভ হয়নি। হিটলার তার বাবার মতোই গোয়ার ছিলেন।
মাঃ হিটলারের মায়ের নাম ক্লারা হিটলার। তিনি স্বামীর চেয়ে তেইশ বছরের ছোট ছিলেন। তিনি ছিলেন হিটলারের বাবার তৃত্বীয় স্ত্রী। এবং হিটলার ছিল তার চতুর্থ সন্তান। কিন্তু তার বড় দুই ছেলে আর এক কন্যা মারা যায় অল্প বয়সেই। তাই তিনি হিটলারকে খুব ভালোবাসতেন। হিটলার ও ছিলেন মা-অন্ত প্রাণ।

কিছু মিল খুঁজে পেলেন? ইনারা কেউই তার জন্ম স্থানের সম্রাট বা রাজা বা জেনারেল ছিলেন না। দুজনেই জন্মনিয়েছিলেন ভিন্ন দেশে। নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হলেও জন্মনিয়েছিলেন ইতালিতে। আর হিটলার জার্মানীর চেন্সেলর হলেও জন্মনিয়েছিলেন অস্ট্রিয়ায়।

আরো একটা মিল আছে এক জন সিংহ রাশির জাতক (নেপোলিয়ন) অন্য জন মেষ রাশির জাতক (হিটলার)। কিন্তু সিংহ আর মেষ দুটোই আবার অগ্নি রাশি।

অমিল খুঁজে নিন। আজ এ পর্যন্তই। চলবে।

মিল-অমিল নেপোলিয়ন-হিটলার (দ্বিতীয় পর্ব)

মিল-অমিল নেপোলিয়ন-হিটলার (তৃত্বীয় পর্ব)
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×