কাঠ-পেন্সিল বা বল পয়েন্ট এই দুইটার যে কোনো একটা বই খুঁজলে পেয়ে যাবেন। কিন্তু, তাতে আমার কী? কিছু না। আমার মনে হয় এতে একটা মিল আছে। এই মিলটা আমি আগ্রহ ভরে উপভোগ করি। ভাবতে ভালো লাগে। একজন হুমায়ূন আহমেদ জন্ম যেদিনই হোক, আমার জন্মদিন তার পাসপোর্টে নিয়ে ঘুরে বেড়াতেন। একদিন আমি যদি খুব বিখ্যাত হই, এমন করেই কেউ একজন লিখবে অমুক আমার জন্মদিন পাসপোর্টে করে ঘুরে বেড়াতেন। ভাবতে ভালো লাগে। নিজের ভেতর তাগিদ অনুভব করি। আমি বিখ্যাত হবো, এমন তর সরল (?) দুরাশা আমার নেই।
এই যে আমি বেঁচে আছি, অনেকটা মরার মতো। তবু মাঝে মাঝে ফোস ফোস করি। আরো মরে যেতে চাই। এটা লালনের 'মরার আগে মর', সেই মরন। কিন্তু সম্পূর্ণ পারছিনা। আমি নিশ্চিত করে বলতে পারি, আমার আদৌতে কিছুতে লোভ নেই। তবু ভালোবাসা সংক্রান্ত একটা চিন্তা আমাকে ভাবায়। আমি যদি কাউকে ভালোবাসি, আপন করে চাই- একান্ত নিজের করে চাই- সেখানেও কি লোভ নেই? লোভ কি? যা আমার নেই, তা আমি চাই, যেকোনো মূল্যে। আত্মসংবরণ যেখানে অনুপস্থিত সেখানেই তো লোভ তার জ্বিহবা বের করে হাসে। তবে ভালোবাসা, সেখানে আত্মসংবরণ করে কি ভালোবাসা বাসি করা যায়?
আরো বিভাজিত করে দেখা যায়, যদি এক পাক্ষিক হয়, তবেই আত্মসংবরণ না থাকলে লোভ এসে পড়ে। তবে যদি দ্বিপাক্ষিক হয়, তবে আর সেখানে আত্মসংবরণ এর প্রশ্ন আসে না লোভ ও আসে না। আবার আসে, যদি দ্বিপাক্ষিক ভালোবাসায় বাঁধা আসে। একজন আরেক জনকে চায় তীব্রভাবে চায়। সেখানে কি অন্যকে পাওয়ার লোভ নেই।
আসলে লোভ কী। লোভ হলো আমার যা নেই তা আমার চাই। সামর্থ্য উপেক্ষা করে যা চাই, তাই লোভ। (আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি নাতো?) সেটা সম্পদ হতে পারে, ক্ষমতা হতে পারে, জায়গা-জমি হতে পারে। তেমনি প্রেয়সী ও তো হতে পারে। প্রিয়োকে তীব্রভাবে চাওয়া, বাস্তবতা বিবেচনায় না নিয়ে যেকোনো মূল্যে চাওয়া কী লোভ হবে না। আর লোভে পাপ, পাপে মৃত্যূ। তবে সমীকরণটা কী দাড়ালো? ভালোবাসায় লোভ, লোভে পাপ, পাপে মৃত্যূ। আরো শটকাট করলে ভালোবাসায় মৃত্যূ।
আজ আমার জন্মদিনে মৃত্যূ নিয়েই বলি। আমি আমার মৃত্যূ যেভাবে চাই সেটা বলি। কষ্টবিহীন মৃত্যূ। ঘুমাবো আর উঠবোনা। কিন্তু জানি দেহ থেকে প্রান এতো তাড়াতাড়ি বের হয় না। তবু আমার ইচ্ছা, কষ্টহীন মৃত্যূ। দিনটি হবে এই ১০ ই এপ্রিল। যেদিন জন্ম সেদিন মৃত্যূ। আমি যদি খুব বিখ্যাত হয়ে যাই, আর যদি একই দিনে মৃত্যূ বরণ করি তবে আমার জন্মদিন পালন হবে না মৃত্যূ দিন পালন হবে?
Michel de Nostredame ফ্রান্সের বিখ্যাত ভবিষ্যত বক্তা। তিনি পৃথিবীর অনেক ঘটনা আজ থেকে ৪৫০ বছর আগেই বলে রেখেছেন। তিনি বলেছিলেন তার মৃত্যূর সময় বৃষ্টি হবে। কিন্তু হয়নি। তবে, কথিত সময়ের কাছাকাছি সময়ে তিনি মারা যান। আমি কিভাবে মারা যাবো এইটা জানিনা বলেই বেঁচে থাকার আশা আমৃত্যূ জিইয়ে রাখি।
আজকের দিনে আমার প্রার্থণা হলোঃ পৃথিবীর সকলে ভালো থাকুক। সুস্থ থাকুক। সুন্দর থাকুক। প্রত্যেকের সুন্দর সুন্দর ইচ্ছাগুলো পূরণ হোক। শান্তি বিরাজ করুক সব জায়গায়।
এই পায়েশ আমার মা রেধেছেন আমার জন্য। একা একা খেতে ইচ্ছা করলো না, তাই সবার সাথে শেয়ার করলাম। ভালো থাকুন সকলে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




