![]()
আমার না, ঘুম আসে না।
কাঁদতে কাঁদতে আমার চোখের জল শুকিয়ে গেলে
বৃষ্টি শুরু হয়, সারা রাত- সারা দিন বৃষ্টি হয়
ঠান্ডা হাওয়া বয়, শরীর জুড়ায় কিন্তু হৃদয়?
আমার না, ঘুম আসে না।
ও চোখ, তোমার কি ক্লান্তি নেই? তোমার কি শ্রান্তি নেই?
কারে খোঁজো তুমি? সূর্যের নিচে ছায়াহীন কিছু?
না অন্ধকারে নিজের ছায়া?
আমার না, ঘুম আসে না।
ও চাঁদ মামা, কই লুকোলে বল, আমার কপালে টিপ দিবে না?
আমার চোখে ঘুম এনে দিবে না? তুমি তো জানো-
আমি কত লক্ষ্মী সোনা।
আমার না, ঘুম আসে না।
আমার দু’চোখ কি নক্ষত্র হয়ে গেছে কেবল জ্বলে যাবে?
অন্ধকারে তাকিয়ে থাকি একদিন অন্ধ হবো বলে
সেদিনও কি ঘুমের খুব হবে প্রয়োজন?
আমার না, ঘুম আসে না।
ঘুম আসেনা
ঘুম… … …
২৪.০৫.২০১৩
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



