somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে Play Store থেকে অটো অ্যাপ আপডেট বন্ধ করবেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সাধারণত আপনার ডিভাইসে ইন্সটল করা অ্যাপ গুলো নেট কানেকশন পেলে প্লে স্টোর থেকে আপডেট ডাউনলোড করে থাকে। কারণ সাধারণত এই আপডেটের মাধ্যমে আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেটে অ্যাপ গুলোর পারফর্মেন্স উন্নত হয় এবং অনেকসময় অ্যাপ গুলো আপনার ডিভাইসের চার্জ কম খরচ করে থাকে। তবে অনেক ক্ষেত্রে এই আপডেট আপনার বিরক্তির কারণ হয়ে দাড়ায়। কারণ অ্যাপ গুলো আপডেট হওয়ার সময় আপনার ডিভাইসটি তুলনামূলক ভাবে স্লো হয়ে যায়। এছাড়া আপডেটের কারণে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার স্মার্টফোনের ডাটা প্যাকেজের ডাটাও খরচ হতে থাকে।
তবে মূল কথা হল ডাটা খরচ হলেও অ্যাপ আপডেট দেয়া ভাল। কারণ আগেই বলেছি আপডেটেড অ্যাপ গুলোর পারফর্মেন্স আগের তুলনায় বৃদ্ধি পায় এবং অনেক সময় কিছু অ্যাপে ডেভেলপাররা নতুন কিছু ফিচার ও অ্যাড করে থাকেন। আর এই কারণেই অনেকে অ্যাপ অটো আপডেট করার পরিবর্তে ম্যানুয়ালি আপডেট করে থাকেন। ম্যানুয়ালি আপডেট করতে হলে আপনাকে আগে অটো আপডেট বন্ধ করে নিতে হবে। তো চলুন দেখি কিভাবে অটো আপডেট বন্ধ করবেন।


১) প্রথমে আপনার ডিভাইসে Play Store অ্যাপটি ওপেন করুন। এরপর আপনার ডিভাইসের মেনু বাটন বা ডিভাইসের 3 Dot মেনুতে ক্লিক করুন।



২) এবার আপনি যে মেনু পাবেন সেখান থেকে প্লে স্টোর সেটিং অপশনে ক্লিক করুন। এবার সেটিংস মেনু থেকে ‘Auto-update apps’ অপশন সিলেক্ট করুন।
৩) ‘Auto-update apps’ অপশনে ক্লিক করার পর আপনি নিচের তিনটি অপশন সহ একটি পপ আপ পাবেন…
1) Do not auto-update apps
2) Auto-update apps at any time. Data Charges may apply and
3) Auto-update apps over Wifi only


৪) এই তিনটি অপশন থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনাকে আপনার ডিভাইসে ইন্সটল করা অ্যাপ গুলো অটো আপডেট হবে না আপনাকে অ্যাপ গুলো ম্যানুয়ালি আপডেট করতে হবে। চিন্তার কারণ নেই অটোমেটিক আপডেট বন্ধ থাকা সত্ত্বেও আপনি আপডেট নোটিফিকেশন পাবেন।

** ম্যানুয়ালি আপডেট করার ক্ষেত্রে প্লে স্টোর ওপেন করে মেনু থেকে My Apps এ গেলেই আপনি আপনি আপনার ডিভাইসে ইন্সটল করা অ্যাপ গুলোর লিস্ট পাবেন এবং প্রয়োজনীয় অ্যাপ টি আপডেট করতে পারবেন।

এছাড়া সবসময় মোবাইল ও ইন্টারনেটের খুটিনাটি জানতে এ পেজ ক্লিক করুন। হয়ত পেয়ে যাবেন আপনার প্রত্যাশিত অজানা তথ্যটি এবং আপনার জানা বিষয়টিও এ পেজ এ শেয়ার করলে আমরা অনেকেই উপকৃত হতে পারি।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×