somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন জেনে নিই USB OTG কি এবং OTG এর ব্যবহার :

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

OTG শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। সাম্প্রতিক সময়ে বাজারে আসা Nexus 5 সহ অনেক নতুন ডিভাইসেই এই OTG সুবিধাটি দেখা যাচ্ছে।

USB on the go অথবা OTG এর মানে হল আপনি আপনার ডিভাইসটিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ইউএসবি ডিভাইস সংযুক্ত করতে পারবেন। এছাড়াও OTG এর আরো কিছু ব্যবহার রয়েছে।

চলুন জেনে নিই বিস্তারিত…

OTG কি ?

OTG সব্দের পূর্ণ রুপ হল “On The Go”. দুটি OTG সাপোর্টেড ডিভাইসের একটিকে আরেকটির সাথে যুক্ত করে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন। যেমন আমরা সাধারণত পিসিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ফ্ল্যাশ ড্রাইভ, স্মার্টফোন ইত্যাদি কানেক্ট করে থাকি।

সময়ের সাথে সাথে OTG সাপোর্টেড ডিভাইসের সংখ্যা বাড়ছে। মূলত সেই কারণেই এখন অনেক কাজ পিসি ছাড়াই করা যায়। যেমন OTG সাপোর্ট থাকার কারণে আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠাতে পারবেন।

এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য ইউএসবি স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা যায়। যেহেতু এই OTG সুবিধাটির প্রয়োজনীয়তা অনেক, তাই ডিভাইস কেনার সময় ডিভাইস স্পেকস দেখে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন যে ডিভাইসটিতে OTG সাপোর্ট আছে কিনা।
কিভাবে OTG ব্যবহার করবেন?

হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-বোর্ড,মাউস,হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন।

কিন্তু কথা হল সব স্মার্টফোন বা ট্যাবলেট কিন্তু OTG সাপোর্টেড নয়। সেক্ষেত্রে আপনার ডিভাইসটি OTG সাপোর্টেড কিনা তা জানার জন্য ডিভাইসটির স্পেসিফিকেশন চেক করাই যথেষ্ট। এছাড়া আপনি নিচের লিংকে দেয়া অ্যাপের মাধ্যমেও আপনার ডিভাইসের OTG কম্প্যাবিলিটি সম্পর্কে জানতে পারবেন।

শুধুমাত্র OTG সাপোর্ট থাকলেই চলবে না। এই সুবিধা ব্যবহার করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভাল OTG ক্যাবলের। বর্তমানে বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিস দোকানে এই OTG ক্যাবল পাওয়া যায়।

এখন আরেকটি বিষয় যা মনে রাখতে হবে তা হল আপনি যদি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে কোন প্রকার স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চান তাহলে আপনাকে নিচের অ্যাপ গুলো ব্যবহার করতে হতে পারে…

* Usb Host Controller :

Click This Link

* Total Commander :
Click This Link



OTG ব্যবহার করে আপনি যা যা করতে পারবেন-

USB OTG এর সাহায্যে আপনি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যেমন মাউস,কী-বোর্ড ইত্যাদি যুক্ত করে আপনার ডিভাইসটি নিয়ন্ত্রন করতে পারবেন।

তবে এক্ষেত্রে উল্লেখ্য যে মাল্টিপল বাটন বা ফাংশন সমৃদ্ধ মাউস গুলো কাজ নাও করতে পারে।

এছাড়া OTG এর মাধ্যমে আপনি আপনার ডিভাইসের সাথে বিভিন্ন স্টোরেজ ডিভাইস,যেমন- হার্ডড্রাইভ,পেনড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন।

শুধু তাই নয় আপনার ডিভাইসে একটি ফাইল ম্যানেজার ব্যবহার করে এই স্টোরেজ ডিভাইস গুলো থেকে ডাটা আদান প্রদান করতে পারবেন। সেই সাথে এই এক্সটারনাল স্টোরেজ ডিভাইস গুলো থেকে গান বা মুভি প্লে করতে পারবেন।

এবার জানিয়ে দিচ্ছি কিছু OTG সাপোর্টেড ডিভাইসের নাম-

Sony Xperia Z, ZL, Z Ultra, Z1
Samsung Galaxy S2, S3, S4, grade 1, grade 2, grade 3
LG Optimus G, G2
HTC One, One mini, One max
Google Nexus 5
Walton Primo NX, Walpad 7, Walpad 8.



এছাড়া সবসময় মোবাইল ও ইন্টারনেটের খুটিনাটি জানতে এ পেজ ক্লিক করুন। হয়ত পেয়ে যাবেন আপনার প্রত্যাশিত অজানা তথ্যটি এবং আপনার জানা বিষয়টিও এ পেজ এ শেয়ার করলে আমরা অনেকেই উপকৃত হতে পারি।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×