somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলমান রাজনৈতিক সংঘাত: জনগনের কর্তব্য ও পরিত্রান

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক বছর বিদেশে থাকি। শিক্ষা, সুস্থ পরিবেশ, আইনের শাসন আর অর্থনৈতিক সুযোগ - এসব কারণেই বিদেশে শিকড় গেড়েছিলাম। তবু বাংলাদেশের সাথে সম্পর্কটা এখনো অটুট - প্রতি বছর ই প্রায় একবার দেশে যাই আর এখন রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশের মানুষের এই চরম দুর্ভোগ দূর থেকে দেখে (স্যাটেলাইট টেলিভশন, ইন্টারনেট এর বদৌলতে) কেবল একটা প্রশ্নই মনে জাগে: এথেকে পরিত্রান এর পথ কি?
সহিংসতার কারণ যে কেবল একটি রাজনৈতিক দলের ক্ষমতার লোভ এবং চরম অনমনীয়তা, এ ব্যাপারে আমার সন্দেহ নাই।
যদি কেও মনে করেন এথেকে পরিত্রান সংঘাতের মাধ্যমেই হবে, যেমনটি হয়েছিল ২০০৭ এ -- সেটা হতেই পারে, তবে তা থেকে বাংলাদেশের কল্যাণ কতটা হবে সেটা প্রশ্নের ব্যাপার..
ধরে নেওয়া যাক ক্ষমতার পালাবদল হলো আরো অনেক সংঘাত, রক্তপাত এর পরে এবং সর্বোপরি তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা আরো অনেক শক্তির হস্তক্ষেপের কারনে। নির্বাচন হলো এবং বর্তমান প্রধান বিরোধী দল আবার ক্ষমতায় বহাল হলো। এতে লাভ কিছু হবে কি?..
ফ্রেঞ্চ দার্শনিক Joseph de Maistre (1753-1821) বলেছিলেন, "“Every nation has the government it deserves.” এটা বাংলাদেশের ক্ষেত্রেও নিসন্দেহে প্রযোজ্য, তবে তার মানে এই না যে বাংলাদেশের মানুষ নিকট ভবিষ্যতে একটা ভালো সরকার পাওয়ার অধিকার রাখেনা। নিশ্চয় পেতে পারে, তবে সব অধিকারের সাথেই সংযুক্ত থাকে একটা কর্তব্য। ভালো সরকার পাওয়ার জন্য বাংলাদেশের মানুষের কর্তব্য কি এখন?
দুই দলকে নমনীয় হবার আবেদন অনেক করা হযেছে, টক শো তে অনেক বিতর্ক হযেছে, বিদেশীরা অনেক জ্ঞান/লেকচার দিয়েছে -- কিন্তু এসব থেকে সুফলের কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা। প্রধানমন্ত্রী আর তার দল গো ধরে বসে আছে আর কোনো ছাড় দেবেনা আর বিরোধী দল জীবন্ত মানুষ পুড়ানোয় ব্যস্ত।
এ অবস্থায় বাংলাদেশের মানুষের কর্তব্য একটাই: এই অবস্থার বিরুদ্ধে অহিংস প্রতিবাদ করা। প্রতিবাদ বলতে আমি বুঝাচ্ছি সব শহরের যেকোনো একটা পাবলিক প্লেস এ সমবেত হওয়া এবং যতক্ষণ এই রাজনৈতিক সংঘাত বন্ধ না হয়, প্রতিবাদ চালিয়ে যাওয়া। এমনভাবেই টিউনিসিয়া আর মিশর এর বিপ্লব শুরু হযেছিল। হয়তো মিশর এর বিপ্লব এখন ও পুরোপুরি সার্থকতার মুখ দেখেনি, কিন্তু যেটুকু সাফল্য এসেছে তা আগের অবস্থার থেকে ভালো।
এ প্রতিবাদ একজন দুইজন ইচ্ছুক মানুষ দিয়েই শুরু হতে পারে - তারপর এর আকার এত বড় হতে পারে যে সেটাকে উপেক্ষা করা কোনো সরকার বা শক্তির পক্ষে অসম্ভব হয়ে যাবে।
দেশের মানুষই যে সকল রাজনৈতিক শক্তির মূলে - এটা প্রমান করার সময় হয়ে গেছে!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×