somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন বাঙালি ছিলাম রে..

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"তোমার দীর্ঘশ্বাসের নাম চন্ডীদাস
শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন
তোমার থরোথরো প্রেমের নাম রবীন্দ্রনাথ
বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ
তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম"
(বাঙলা ভাষা ।। হুমায়ুন আজাদ)

ভাষাদিবসে সকল ভাষা সৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা ..
হে সালাম, রফিক, বরকত, জব্বার আর নাম না জানা সকল শহীদ আমাদের ক্ষমা কর, আমরা যে পারিনি তোমাদের বুকের রক্তের সন্মান রাখতে। তোমাদের সেকেলে আবেগ আজ আজ আমরা FM এ 'আজ মহান ২১ শে ফেব্রুয়ারী' বা TV তে প্রভাতফেরীর খবর দেখলে কখনো কখনো স্মরন করতে পারি। শহীদ মিনার আজ আমাদের বক্তৃতার মঞ্চ, পুষ্পস্তবক দল আর সংঘটনের বিজ্ঞাপন। আধুনিক আমরা আজ গাড়িতে উ লা লা তুজে মেরি ফ্যান্টাসি বা মেটালীকা বাজাতে বাজাতে দ্বিপ্রহরে শহীদ মিনারে ঘুরতে যাই। যারা একটু বেশি দেশপ্রেমিক তারা হয়ত গায়ে সাদাকালো চাপিয়ে হাতে চারগুন দামে কেনা রজনীগন্ধার ডাটা হাতে সদলবলে উল্লাস করতে করতে জুতো ছাড়া হাঁটার এক নতুন অভিজ্ঞতা অর্জন করি। সুস্পষ্ট ইংরেজি টানে অস্পষ্ট বাংলায় হিন্দি সিরিয়ালের ঢঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে মাতৃভাষার প্রতি ভালবাসা আর মমতা উগরে দেই। তারপর ফুলের প্রান্তর পেছনে রেখে আইফোন এ ছবি তোলার প্রতিযোগিতা, অতঃপর ফেসবুক এ মোবাইল আপলোড, 'me with ekushe February, how nice the flower is!' বা 'ekush amader ghorvo, a mori Bangla bhasha'।
আমাদের নতুন প্রজন্ম আমাদের গর্ব, তারা এ লেভেল, ও লেভেল পড়লেও আধো আধো বোলে বিকৃত উচ্চারণে হলেও বাংলা বলতে পারে। তবুও তোমরা জেনে রাখো আজো কিছু বোকা মানুষ অশ্রু লুকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, "একদিন বাঙ্গালী ছিলাম রে"...

হিন্দি/উর্দূর আগ্রাসন থেকে নিজের ঐতিহ্যকে মুক্ত রাখুন; মুক্ত থাকুন.. নিজের ভাষায় আনন্দ করুন, নিজের ভাষায় গর্ব করুন।
Like · · Unfollow post · 3 minutes ago
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×