কলঙ্কহীন সোনালী চাঁদ গোপন বাঙ্কার থেকে লোহার গারদ থেকে এই মাত্র
বেরিয়ে এলেন বিজয়ী নওশার মত,
তার চোখে মুখে হাসি
ফুলেল বন্যায় ঢেকে গেছে গাড়ি,
পিজি হাসপাতাল, নজরুল সরণি, ভিআইপি রোড,
কাকরাইল, মগবাজার রাজধানী সমগ্র বাংলাদেশ।
না, কোথাও কালিমা লেপন নেই,
মুক্ত পাখীর ডানায় ভর করে নেমে আসে
সোনালী চাঁদের দুধ জোসনা।
অসংখ্য অযূত মানুষ মাছেরা আনন্দ জোয়ারে
সাঁতার কাটছে সম্মুখে।
পেছনে ফেরার বেল নেই
সুউচ্চ মিনার থেকে কল্যাণ ধ্বনি প্রবাহ
সমস্ত শহরে গ্রামে-গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে।
বিজয়ের রশি রয়েছে তার দু’হাতে,
আষাঢ়ী স্যায় মিঠে বৃষ্টি মেখে নিচ্ছে
উত্তপ্তজনতা-
আহা কতকাল ভিজেনি আরামে।
তিনি রুমাল উচিয়ে তর্জনী নির্দেশে
সুবর্ণা পাখীর মুক্তি প্রার্থনা করলেন,
তাঁর আঙুলে রয়েছে তেজঃরশ্মি
রাক্ষস পুরীর লৌহ কপাট উপড়িয়ে
একদিন পূর্ণিমা পুতুল ফিরে আসবে
আমাদের সিংহাসনে,
হনুমান চলে যাবে অগ্নিপুচ্ছ নিভিয়ে দিগন্তে
রাহুমুক্ত হবে হয়ত সোনালী স্বদেশ।
কবি: হাসান আলীম
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।