কৈশোর
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজনের শূন্যস্থান কখনোই আরেকজনকে দিয়ে পূরণ করা যায়না। সেই শূন্যস্থানটি যত ক্ষুদ্র কিংবা তুচ্ছই হোক। শৈশবের চার আনা দিয়ে কেনা ঝাল চকলেটের শূন্যস্থান পূরণ করতে পারেনি বড়বেলার দামী কিটক্যাট কিংবা ক্যাডবেরি সিল্ক। স্কুল থেকে ফেরার পথে ছেলেটার নানান গল্প ফিরিয়ে দিতে পারেনি কেউ। বন্ধুত্ব কবেই ফুরিয়ে গেছে। বেইমান মস্তিষ্ক ঝাপসা করে দিয়েছে তার চেহারাটাও। তবুও তার হলদেটে সাদা শার্টের প্রতি তীব্র আকর্ষণ একবিন্দু কমলো না আজও।
কৈশোরের সঙ্গীরা সহজে হারায় না। কারণটা খুব স্বাভাবিক। এই বয়সেই ব্যক্তিত্ব গড়ে ওঠে। যা কিছু ব্যক্তিত্বের সাথে যায়, তার প্রায় সবকিছুই চিরস্থায়ী প্রভাব ফেলে। প্রকাশিত কিংবা অপ্রকাশিত। পরিণত কিংবা ছেলেমানুষি। তাইতো আঠারো-কুড়ি লাইনের বর্ণনায় পাওয়া বনলতা সেনের বিকল্প নারীচরিত্র খুঁজতে বাকি জীবন পেরিয়ে যায়। প্। অভিজাত রেস্তোরাঁয় কড়া এটিকেট মেনে খেতে বসে মন পোঁড়ে মায়ের হাতে ডলে দেয়া একটুখানি পোঁড়া মরিচের জন্য। উন্মাতাল কনসার্টে হাজারো মানুষের ভিড়ে মন কাঁদে এককালে পাশের বেঞ্চে বসা ছেলেটার অংক কষতে কষতে গুনগুণ করে গাওয়া সেই এক লাইনের জন্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন