মা
০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উত্তপ্ত কপালজুড়ে আমি এখন জলপট্টি খুঁজে পাইনা। মাথার নিচে খুঁজে পাইনা ট্রান্সপারেন্ট অয়েল পেপার। চুলের গোঁড়া ভিজিয়ে যায়না প্লাস্টিকের মগ থেকে নেমে আসা চিকন জলের স্রোত। হাত পা কিংবা বুক পেটের প্রতিটি রোমকূপ থেকে তাপ শুষে নেয়না পাতলা তোয়ালে।
তেতো মুখে পছন্দের খাবারটা আর তুলে দেয়না কেউ। আঁচল দিয়ে মুছে দেয়না ঠোঁটের কোণগুলো। মধ্যরাত পর্যন্ত নির্ঘুম চোখে কেউ আমার মাথার কাছে বসে থাকে না। কারো আঙুল ঘোরাফেরা করেনা আমার চুলের অলিতে গলিতে। পরম মমতায় নকশীকাঁথা দিয়ে কেউ ঢেকে দেয়না আমার আজন্ম রোগা শরীরটা।
আমার কষ্টে এখন আর কারো চোখ ভিজে উঠতে দেখিনা। কাউকে দেখিনা শুকনো মুখে সারাটাক্ষণ আমার চারপাশে ঘুরঘুর করতে। ঘরের দরজায় দিকে তাকিয়ে থেকে অপেক্ষা করিনা তার ছায়ার জন্য। আমার চারপাশে কোথাও আমি এখন সেই মমতাময়ী মানুষটাকে দেখিনা। আমি কোথাও এখন সেই মানুষটার ছায়া দেখিনা। আমি কোথাও এখন কলাপাতা রঙের শাড়ির আঁচল দেখিনা।
আমি কোথাও আমার মাকে দেখিনা।
আমি কোথাও আমার মাকে দেখিনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন